ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

ফেসবুক ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ১৩৪ বার

ব্যবহারকারীদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে ফেসবুকে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে মেটা। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমটির কনটেন্ট সুপারিশ প্রযুক্তি বা ‘রিকমেন্ডেশন ইঞ্জিন’ নতুনভাবে সাজিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন এই আপডেট চালু হলে ব্যবহারকারীরা নিজেদের আগ্রহ ও পছন্দ অনুযায়ী আরও বেশি প্রাসঙ্গিক রিলস দেখতে পাবেন।

প্রযুক্তিবিশ্লেষকদের মতে, মেটা এখন স্পষ্টভাবেই ভিডিওনির্ভর কনটেন্টকে অগ্রাধিকার দিচ্ছে। ধীরে ধীরে ফেসবুক টিকটকের মতো স্বল্পদৈর্ঘ্য ভিডিওভিত্তিক প্ল্যাটফর্মে রূপ নিচ্ছে।

মেটার তথ্যমতে, ফেসবুককে আরও আকর্ষণীয় ও জনপ্রিয় করে তুলতে চলতি বছরই একাধিক পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

চলতি বছরের শুরুর দিকে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ জানিয়েছিলেন, তিনি পুরোনো দিনের ফেসবুকের অভিজ্ঞতায় ফিরতে চান—যেখানে ব্যবহারকারীদের মধ্যে সংযোগ ও যোগাযোগই ছিল মূল শক্তি। সেই লক্ষ্যেই ভিডিও কনটেন্ট ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনা হচ্ছে।

এর ফলে ফেসবুক এখন টিকটকসহ অন্যান্য স্বল্পদৈর্ঘ্য ভিডিও প্ল্যাটফর্মের সঙ্গে আরও কার্যকরভাবে প্রতিযোগিতা করতে পারবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নতুন পরিবর্তনের অংশ হিসেবে ফেসবুকে একই দিনে প্রকাশিত ভিডিও প্রদর্শনের সংখ্যা ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। ব্যবহারকারীরা যেন সাম্প্রতিক ও প্রাসঙ্গিক ভিডিও বেশি দেখতে পান, সেজন্যই এ পদক্ষেপ। পাশাপাশি যুক্ত করা হয়েছে ‘ফ্রেন্ড বাবল’ নামের নতুন একটি ফিচার।

এই ফিচারে ভিডিওর নিচের বাঁ কোণে দেখা যাবে কোনো বন্ধু ওই ভিডিওতে লাইক দিয়েছেন কি না। চাইলে সেই বাবলে ট্যাপ করে বন্ধুর সঙ্গে সরাসরি প্রাইভেট চ্যাটে কথাও বলা যাবে।

এক বিবৃতিতে মেটা জানিয়েছে, বন্ধুদের লাইক দেখা সব সময়ই ফেসবুকের অভিজ্ঞতার মূল অংশ। আমরা এখন এমন নতুন ফিচার আনছি, যা ব্যবহারকারীদের সেই পুরোনো অভিজ্ঞতায় ফিরিয়ে নিয়ে যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

ফেসবুক ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন

আপডেট টাইম : ০৭:০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫