ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

বিজ্ঞাপনমুক্ত সংস্করণ আনছে ফেসবুক-ইনস্টাগ্রাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৬:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১১৯ বার

ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আনছে মেটা। যুক্তরাজ্যে এখন থেকে চাইলে ব্যবহারকারীরা মাসিক সাবস্ক্রিপশন ফি দিয়ে বিজ্ঞাপনবিহীন অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।

মেটার এ সিদ্ধান্ত এসেছে দেশটির তথ্য নিয়ন্ত্রক সংস্থা আইসিওর সতর্কতা এবং ব্যবহারকারীদের তথ্য সুরক্ষা নিয়ে চলমান আলোচনার পর।

নতুন সেবায় ওয়েব ব্যবহারকারীদের মাসে গুনতে হবে ২.৯৯ পাউন্ড (প্রায় ৪৮৬ টাকা), আর মোবাইল ব্যবহারকারীদের জন্য নির্ধারণ করা হয়েছে ৩.৯৯ পাউন্ড (প্রায় ৬৪৯ টাকা)। তবে যেসব অ্যাকাউন্ট ফেসবুক ও ইনস্টাগ্রামের সঙ্গে লিঙ্ক করা, তাদের কেবল একটি ফি দিলেই চলবে।

মেটা জানিয়েছে, ধাপে ধাপে এ সেবা চালু হবে এবং যারা সাবস্ক্রিপশন নেবেন না, তারা আগের মতোই বিজ্ঞাপন দেখতে থাকবেন। এর আগে ইউরোপীয় ইউনিয়নে একই ধরনের সাবস্ক্রিপশন মডেল চালু করলেও সমালোচনার মুখে পড়ে মেটা।

ইউরোপীয় কমিশনের অভিযোগ ছিল, ব্যবহারকারীর কম তথ্য ব্যবহার করেও বিনামূল্যে বিজ্ঞাপনভিত্তিক সংস্করণ চালু করা সম্ভব ছিল, যা মেটা করেনি। এর ফলে ডিজিটাল মার্কেটস অ্যাক্ট লঙ্ঘনের দায়ে চলতি বছর প্রতিষ্ঠানটিকে ২০০ মিলিয়ন ইউরো জরিমানা গুনতে হয়েছে। তবে যুক্তরাজ্যে বিষয়টি ভিন্নভাবে দেখা হচ্ছে।

আইসিও মনে করছে, ব্যবহারকারীদের তথ্য সুরক্ষায় ‘অপ্ট আউট’ সুযোগ রাখা ইতিবাচক পদক্ষেপ। মানবাধিকার কর্মী তানিয়া ও’ক্যারলের করা মামলার নিষ্পত্তির পর থেকেই মেটা বিজ্ঞাপনমুক্ত সেবা চালুর ইঙ্গিত দিয়েছিল।

আইন সংস্থা টিএলটির অংশীদার গ্যারেথ ওলডেইল মনে করেন, যুক্তরাজ্যের এ সিদ্ধান্ত ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করবে এবং ডিজিটাল অর্থনীতিকে এগিয়ে নেবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

বিজ্ঞাপনমুক্ত সংস্করণ আনছে ফেসবুক-ইনস্টাগ্রাম

আপডেট টাইম : ১০:৩৬:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫