ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

মোহনগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৯:৪২ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৯ বার

জেলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার মোহনগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার মোট ১১৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানের আয়োজন করে ভাটিবাংলা নাগরিক ফোরাম। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব কাজী এমদাদুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের, মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পুতুল প্রমুখ।

বক্তারা বলেন, এ কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। তাদের সাফল্যে শুধু পরিবার নয়, পুরো উপজেলাই গর্বিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

মোহনগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট টাইম : ০৭:৫৯:৪২ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫