ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

বিশ্ববাজারে কমলো ডলারের দাম সুদহার কমাতে পারে ফেড

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২১:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ১২৫ বার

বিশ্ববাজারে ডলারের দাম কমেছে। ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল সম্প্রতি জানান, সেপ্টেম্বরে নীতি সুদহার কমতে পারে। এরপরই ডলারের দামে প্রভাব পড়েছে। ইউরো ও ইয়েনসহ বিশ্বের ছয়টি প্রধান মুদ্রার সাপেক্ষে ডলার ইনডেক্স প্রণয়ন করা হয়। শুক্রবার সেই ডলার শেষে ১ দশমিক ১ শতাংশ কমে দাঁড়ায় ৯৭ দশমিক ৫৮ এ। পাওয়েলের বক্তব্যের আগে সূচকটির মান ছিল প্রায় ৯৮ দশমিক ৭০। ডলারের বিপরীতে ইউরোর মান বেড়েছে ১ দশমিক ২ শতাংশ।

ফলে প্রতি ইউরোর বিপরীতে পাওয়া যাচ্ছে ১ দশমিক ১৭৩৯ ডলার। জাপানি ইয়েনের বিপরীতে ডলারের মান হয়েছে ১৪৬ দশমিক ৬২। মার্কিন শ্রমবাজার সম্পর্কে পাওয়েল বলেন, এখন ভারসাম্যটা অদ্ভুত ধরনের কর্মী চাহিদা আর সরবরাহ দুটোই কমে গেছে। এতে কর্মসংস্থানের ঝুঁকি বেড়ে চলেছে। তার সতর্ক বার্তা, এই ঝুঁকি বাস্তব হলে তা খুব দ্রুত সামনে আসতে পারে। ফেডের বার্ষিক সম্মেলনে আন্তর্জাতিক অর্থনীতিবিদ ও নীতি নির্ধারকদের সামনে এ কথা বলেন তিনি।

টরন্টোভিত্তিক প্রতিষ্ঠান করপের প্রধান বাজার কৌশলবিদ কার্ল শামোটা বলেন, বাজার যা আশা করেছিল, পাওয়েলের বার্তা ততটা পূরণ করতে পারেনি। তবে ডলারের দাম পড়ছে, সেপ্টেম্বরে সুদ কমার সম্ভাবনা বাড়ছে আর বাজার আরও শিথিল মুদ্রানীতির জন্য প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে, জুলাই মাসে যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে কম কর্মসংস্থান হয়েছে। এরপর থেকেই ব্যবসায়ীরা ধারণা করছিলেন, সেপ্টেম্বরে নীতি সুদহার কমার সম্ভাবনা বাড়ছে।
শুল্কজনিত মূল্যবৃদ্ধি সীমিত থাকায় সেই ধারণা আরও জোর পায়। তবে উৎপাদক মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি হওয়া এবং আগস্টে ব্যবসায়িক কার্যক্রমে গতি আসায় ব্যবসায়ীদের মধ্যে সতর্কতা ছিল। অর্থাৎ সুদহার নাও কমতে পারে। এখন শ্রমবাজারের তথ্যই ফেডের নীতি নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। শামোটা বলেন, পাওয়েল মূলত বলছেন, শ্রমবাজারে বড় পরিবর্তন আসছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি কর্মসংস্থানও ফেডের দায়িত্বের মধ্যে পড়ে। ফলে এখন কর্মসংস্থান নীতি নির্ধারণে বেশি গুরুত্ব পাচ্ছে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

বিশ্ববাজারে কমলো ডলারের দাম সুদহার কমাতে পারে ফেড

আপডেট টাইম : ১১:২১:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫