ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

পুলিশের ওপর নজরদারি করতে চায় দুদক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০১৬
  • ৩২০ বার

পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে স্বতন্ত্র বিচারিক কমিশন গঠনের সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার (০২ নভেম্বর) দুপুরে কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ জানান, রাষ্ট্রপতির কাছে সংস্থাটির কার্যক্রম নিয়ে দেওয়া প্রতিবেদনে এই সুপারিশ করেছেন তারা।

প্রতি বছর দুদকের বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হয়। এতে দুদকের গত এক বছরের কার্যক্রমের হিসাবের পাশাপাশি নানা সুপারিশ থাকে। গত ২৪ অক্টোবর রাষ্ট্রপতির কাছে দুদকের পক্ষ থেকে মোট ৩২টি সুপারিশ করা হয়েছে। এতে পুলিশের এই বিষয়টি ছাড়াও শিক্ষক নিয়োগ, উন্নয়ন প্রকল্প তদারকিসহ নানা সুপারিশ রয়েছে।

পুলিশের ওপর নজরদারির জন্য আলাদা কমিশন কেন চাইছেন- জানতে চাইলে দুদক চেয়ারম্যান বলেন, পুলিশ হচ্ছে আমাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা। আমরা পত্রপত্রিকায় নানা সময় পুলিশ নিয়ে নানা অভিযোগ দেখি। এই সংস্থাটিকে আরও বেশি জনবান্ধব করা গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে। এ জন্য একটি স্বতন্ত্র জুডিশিয়াল কমিশন চাইছি আমরা।’

দুদক চেয়ারম্যান বলেন, ‘পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করে পুলিশ। এই কমিশন হলে তারা এগুলোর তদন্ত করতে পারবে।’

প্রতিবেদনে ফৌজদারি কার্যবিধিতে মামলার তদন্ত ও বিচারের জন্য সময়সীমা বেঁধে দেওয়ার সুপারিশও করে দুদক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

পুলিশের ওপর নজরদারি করতে চায় দুদক

আপডেট টাইম : ০১:১৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০১৬