ঢাকা ০৬:২১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ার কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল আগামী অক্টোবরে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চালু করবে সরকার: প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ কম খরচে আগাম শিম চাষ, এক কৃষকেরই ২ লাখ টাকা বিক্রির আশা ভালোবাসার মূল্যে কখনোই মানসিক শান্তি হারানো ঠিক নয় ভারতের আন্দোলনে সম্প্রীতির শিক্ষা স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইমরান খানকে জামিন দিল পাকিস্তানের সুপ্রিম কোর্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ১২৩ বার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে বহুল আলোচিত সামরিক স্থাপনায় হামলার একাধিক মামলায় জামিন দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করে।

প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে গঠিত বেঞ্চ লাহোর হাই কোর্টের দেয়া পূর্ববর্তী রায়কে বাতিল করে ইমরান খানের জামিন আবেদন মঞ্জুর করে। হাই কোর্ট এর আগে আটটি মামলায় তাঁর জামিন আবেদন খারিজ করেছিল।

সুপ্রিম কোর্টের আদেশে বলা হয়েছে, অন্য কোনো মামলায় তাঁকে যদি প্রয়োজন না হয়, তবে জামিনের ভিত্তিতে ইমরান খানকে মুক্তি দিতে হবে। তবে ৭২ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী এখনই মুক্তি পাচ্ছেন না, কারণ তিনি দুর্নীতি মামলায় ইতোমধ্যে দোষী সাব্যস্ত হয়ে কারাভোগ করছেন।

ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া ইমরান খানের বিরুদ্ধে বর্তমানে দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদ পর্যন্ত নানামুখী মামলা চলছে। তবে তিনি এগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং “মিথ্যা” বলে দাবি করে আসছেন।

শুধু ইমরান খানই নন, তাঁর দল পিটিআই-এর বহু নেতা এবং আইনপ্রণেতা, এমনকি পার্লামেন্টের দুই কক্ষের বিরোধীদলীয় নেতারাও সম্প্রতি একই ধরনের মামলায় সাজা পেয়েছেন।

২০২৩ সালের মে মাসে ইমরান খানকে দুর্নীতি মামলায় সংক্ষিপ্ত সময়ের জন্য গ্রেপ্তার করার পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। এ সময় রাওয়ালপিন্ডির সেনানিবাসে অবস্থিত সেনাবাহিনীর জেনারেল হেডকোয়ার্টারসহ একাধিক সামরিক স্থাপনায় হামলা চালানো হয়।

ইমরান খানের মুক্তির রায় পাকিস্তানের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করলেও তিনি আপাতত কারাগারেই থেকে যাচ্ছেন দুর্নীতি মামলার সাজা কাটানোর কারণে। রাজনৈতিক অঙ্গনে তাঁর ভবিষ্যৎ এখনও অনিশ্চিত অবস্থায় ঝুলে আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা

ইমরান খানকে জামিন দিল পাকিস্তানের সুপ্রিম কোর্ট

আপডেট টাইম : ০৭:০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫