ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

যুবকের কোমরে লুকানো ছিল ৮৬ লাখ টাকার সোনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ৯১ বার

৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ৮৬ লাখ টাকা মূল্যের ৫ পিস সোনার বারসহ মো. রুবেল নামে এক যুবককে আটক করেছে। তার কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ছিল ওই সোনার বারগুলো।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা-যশোর মহাসড়কের মুড়লি মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মো. রুবেল (৩৪) কুমিল্লার নাঙ্গলকোট থানার বেল্টা গ্রামের সাইদুর রহমানের ছেলে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৬ লাখ ৪৪ হাজার ৫১৫ টাকা। আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হওয়া সোনা, মোবাইল ফোন ও নগদ টাকা যশোর কোতোয়ালি মডেল থানায় এবং স্বর্ণ যশোর ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়াধীন বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

আটক রুবেল বিজিবিকে জানান, ঢাকা থেকে বেনাপোল হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে সোনার বারগুলো সংগ্রহ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

যুবকের কোমরে লুকানো ছিল ৮৬ লাখ টাকার সোনা

আপডেট টাইম : ০৬:৩৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫