ঢাকা ০৩:১০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সিরাজগঞ্জে গড়ে উঠবে আধুনিক ‘বিজনেস হাব’: চেয়ারম্যান তাঁত বোর্ড কিশোরগঞ্জের দুই কৃতি সন্তান অতিরিক্ত আইজিপির পদোন্নতি বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা কঙ্গনার ‘সস্তা কপি’ মন্তব্যের পর তাপসীর রহস্যময় পোস্ট রাজধানীতে জশনে জুলুসে মানুষের ঢল বিয়ের প্রলোভনে আসা যুবতীকে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নির্দিষ্ট দিনেই হচ্ছে সিলেটের বিয়ানীবাজারের সেই নৌকাবাইচ প্যারিসে আলোচনা সভা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জামা-কাপড় কিনে এনেই পরছেন? ডেকে আনছেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকি বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

২০ কোটি টাকার ক্ষতি দাবি সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণ, ১১ গাড়ি পুড়ে ছাই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ৬৪ বার

হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি সিএনজি ফুয়েল স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এসময় সিএনজি স্টেশনে থাকা একটি বাস ও ১০টি সিএনজিচালিত অটোরিকশা ভস্মীভূত হয়ে যায়। এ ঘটনায় গুরুতর আহত ৬ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার আউশকান্দি এলাকায় এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি সিএনজি পাম্পে সকাল ৬টার সময় একটি বাসে গ্যাস দেওয়ার সময় বিস্ফোরণ হয়। পুরো পাম্পে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। এসময় পাম্পে গ্যাস নিতে আসা ১০টি সিএনজিচালিত অটোরিকশা ও একটি বাস ভস্মীভূত হয়। এছাড়া সিএনজি পাম্পের তিন তলায় থাকা কয়েকজন কর্মী লাফ দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন।

আউশকান্দি সিএনজি পাম্পের সহকারী ম‍্যানেজার শোয়েব আহমদ জানান, বৃহস্পতিবার ভোর ৫টায় একটি বাস আউশকান্দি গ্যাস স্টেশনে আসে। বাসটি সকাল ৬টায় গ্যাস নেওয়ার সময় সিএনজিতে আগুন ধরে যায়। এসময় বিভিন্ন গাড়ির চালকরা দৌড়ে রক্ষা পেলেও গ্যাস পাম্পের কর্মী রাসেল (২৫) ও ম্যানেজার জয়নাল আবেদিন (৪০) গুরুতর আহত হন। অপর ৪ জন সিএনজি চালক আহত হন। প্রাথমিকভাবে তাদের নাম জানা যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে গড়ে উঠবে আধুনিক ‘বিজনেস হাব’: চেয়ারম্যান তাঁত বোর্ড

২০ কোটি টাকার ক্ষতি দাবি সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণ, ১১ গাড়ি পুড়ে ছাই

আপডেট টাইম : ১১:৪৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫