ঢাকা ১২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

আজকের স্বর্ণের দাম: ২১ আগস্ট ২০২৫

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ৮৪ বার

দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে ভরিতে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা। বৃহস্পতিবার (২১ আগস্ট) বাংলাদেশের বাজারে স্বর্ণের দামে কোনো পরিবর্তন আসেনি। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক সর্বশেষ সমন্বয়কৃত দামেই দেশের বাজারে বিক্রি হচ্ছে এই মূল্যবান ধাতু।

জুলাই মাসে দুদফায় বাড়ার পর কমেছিল সোনার দাম। এরপর অবশ্য দাম বাড়েনি, কমেওনি। গত ২৪ জুলাই বাজুস স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা কমানোর ঘোষণা দেয়। এর ফলে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয় প্রতি ভরি ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকায় বেচাকেনা হচ্ছে।

বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে গত ২৩ জুলাই দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৩ হাজার ১৭৫ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৩০২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪১ হাজার ৬৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৭ হাজার ২২৩ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা কার্যকর হয়েছিল ২৪ জুলাই থেকে।

স্বর্ণের দামের মতো দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াইলে যুবদলের কেন্দ্রীয় নেতা জিএম মুজিবুর রহমান ভূঁইয়া সবুজকে গণসংবর্ধনা

আজকের স্বর্ণের দাম: ২১ আগস্ট ২০২৫

আপডেট টাইম : ১১:১০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫