ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-ময়মনসিংহ বাস চলাচল বন্ধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ৪৯ বার

কাউন্টার ভাঙচুরের ঘটনায় ঢাকা-ময়মনসিংহসহ এ অঞ্চলের ছয় জেলার বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বাস মালিকরা।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১টার দিকে নগরীর মাসকান্দায় ইউনাইটেড পরিবহনের বাস কাউন্টারে ভাঙচুরের ঘটনা ঘটে।

ময়মনসিংহ জিলা মোটর মালিক সমিতির সভাপতি ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত বছরের নভেম্বরে মোটর মালিক সমিতির সভাপতি ছিলেন শরাফ উদ্দিন কোহিনূর (মহানগর বিএনপির সিনিয়র সদস্য)। একই কমিটিতে আব্দুর রব আকন্দ রতনকে মহাসচিব পদে নির্বাচিত করে ৭৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। পরে আমাকে সভাপতি করে কমিটি দেওয়া হয়। এতেই বাদে বিপত্তি। আমাদের কমিটিকে মেনে না নিয়ে আগের কমিটি আদালতে মামলা করে। মামলা আদালতে চলমান। এখন তারা সমিতিতে গাড়ি ভর্তি না করে জোরপূর্বক চালাতে চাচ্ছে। তাদের ইশারায়, বাস কাউন্টার ভাঙচুর করেছে লোকজন। এসময় কাউন্টারে থাকা ল্যাপটপ ও টাকা নিয়ে চলে যান তারা। যাওয়ার আগ মুহূর্তে বাস চলাচল করলে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

তিনি আরও বলেন, কোহিনূরের ভাই জসিমের ইশারায় এই ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। আমরা বাস বন্ধ রাখার ঘোষণা দেইনি। তবে সড়কে বাস চললে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে এমন আশংকায় বাস মালিকরা ময়মনসিংহ অঞ্চলের ৬ জেলার বাস বন্ধ রেখেছে।

বক্তব্য জানতে শরাফ উদ্দিন কোহিনূরের মোবাইলে কল দিয়েও তাকে পাওয়া যায়নি।

তবে ময়মনসিংহ জিলা মোটরযান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আইয়ুব আলী জাগো নিউজকে বলেন, ভাঙচুরের পর থেকে ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইলে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ঢাকা-ময়মনসিংহ বাস চলাচল বন্ধ

আপডেট টাইম : ০৭:৩৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫