ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসুতে শিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা, ভিপি সাদিক-জিএস ফরহাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ৮১ বার
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। এই প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে মনোনীত হয়েছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হিসেবে রয়েছেন ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনীত হয়েছেন ঢাবি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান।

এ ছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ইনকিলাব মঞ্চ থেকে যুক্ত হয়েছেন ফাতিমা তাসনীম জুমা।

সোমবার (১৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব নবাব আলী সিনেট ভবনের তৃতীয় তলায় চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহের পর এক সংবাদ সম্মেলনে প্যানেলের বিস্তারিত তুলে ধরেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে ভিপি, জিএস ও এজিএস পদের প্রার্থীদের নাম ঘোষণা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, “আমরা আশা করি, প্রশাসনের নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হবে।”

ঢাবি শিবিরের সভাপতি এস এম ফরহাদ প্যানেলের বাকি সদস্যদের নাম ঘোষণা করেন।

তিনি জানান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মনোনীত হয়েছেন ইকবাল হায়দার, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা, এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে খান জসীম, যিনি চলতি বছরের জুলাইয়ে দুর্ঘটনায় চোখ হারিয়েছেন।এ ছাড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে রয়েছেন ঢাবি শিবিরের বর্তমান অর্থ সম্পাদক নুরুল ইসলাম সাব্বির। ক্রীড়া সম্পাদক পদে মনোনীত হয়েছেন আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক পদে আসিফ আব্দুল্লাহ, এবং সমাজসেবা সম্পাদক পদে শরিফুল ইসলাম মুয়াজ। গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে রয়েছেন ঢাবি শিবিরের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসাইন খান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মিনহাজ, এবং মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক পদে সাখাওয়াত জাকারিয়া।

প্যানেলে আরও ১৩ জন সদস্য পদের জন্য প্রার্থী মনোনীত হয়েছেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকসুতে শিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা, ভিপি সাদিক-জিএস ফরহাদ

আপডেট টাইম : ০২:৩৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫