ঢাকা ০৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কা, নিহত ৪

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ৮৭ বার

চট্টগ্রাম সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (১৮ আগস্ট) চট্টগ্রামের আকবর শাহের সিটি গেট এলাকায় ভোর ৪টা ৫৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। এরা হলেন- কালা দাশ (৩০), আকাশ দাশ (২৮), অজিত দাশ (৩০)।

এ ঘটনায় নিহত ও আহত সবাই মাছ ব্যবসায়ী বলে জানা গেছে। তারা চট্টগ্রামের ফিশারি ঘাটে যাচ্ছিলেন মাছ নিয়ে আসার জন্য।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আলমগীর হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ভোরে সিটি গেট এলাকায় কাভার্ডভ্যান-পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটে। পিকআপটি চট্টগ্রামের দিকে আসার পথে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়, আহত হন আরও ৫ জন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় পিকআপ ভ্যানের সামনে থাকা তিনজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। বাকিজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের সুরতহাল করা হচ্ছে। পিকআপ ভ্যানটিতে মোট ১০ জন মাছ ব্যবসায়ী ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কা, নিহত ৪

আপডেট টাইম : ১০:২৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫