ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের হজে নেওয়া যাবে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ৭৯ বার
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের হজে নেওয়া যাবে না। কেবল শারীরিকভাবে সুস্থ ব্যক্তিদেরই হজের জন্য নিবন্ধন করাতে হবে।’

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ে হজ ও ওমরাহ ফেয়ারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘অসুস্থ ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের হজে নেওয়া হলে সরকার বিভিন্ন বিড়ম্বনার শিকার হয়।

তাই শারীরিকভাবে অক্ষম ও দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের হজের জন্য ফিটনেস সার্টিফিকেট না দিতে সিভিল সার্জনদের নির্দেশনা দেওয়া হয়েছে।’হজ গমনেচ্ছুক ব্যক্তিদের সঙ্গে হজ এজেন্সির যোগসূত্র তৈরির লক্ষ্যে এ মেলার আয়োজন করেছে হজ এজেন্সিসমূহের সংগঠন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে হজ ব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতা তৈরি হবে এবং আগ্রহীরা তাদের সামর্থ্য অনুযায়ী হজ প্যাকেজ বাছাই করতে পারবেন।

উপদেষ্টা বলেন, ‘পারস্পরিক সম্মান, মর্যাদা ও ভ্রাতৃত্বের সঙ্গে আমরা কাজ করে যাচ্ছি।

’ তিনি মন্ত্রণালয়ের পক্ষ হতে হাবকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি আরো বলেন, ‘হজযাত্রী নিবন্ধন প্রক্রিয়ায় দালালের দৌরাত্ম্যের কারণে হজের খরচ বেড়ে যায়, হজযাত্রীরা প্রতারিত হন।’হজ গমনেচ্ছুক ব্যক্তিদের এজেন্সি মালিক কিংবা তার বৈধ প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে হজে যাওয়ার অনুরোধ করেন উপদেষ্টা। এ ছাড়া তিনি হজ এজেন্সির সঙ্গে হজযাত্রীদের চুক্তি সম্পাদন এবং হজযাত্রীদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় ধর্ম উপদেষ্টা বলেন, ‘এ বছর আমরা একটি সুন্দর হজ উপহার দিতে পেরেছি। ইতোমধ্যে ২০২৬ সালের হজের কার্যক্রম শুরু হয়েছে, যা গতবারের চেয়ে আরো উন্নত হবে বলে আশা করা যায়।’

তিন দিনব্যাপী এ মেলায় মোট ১৫৪টি স্টল রয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়, হজ এজেন্সি এবং হজ কার্যক্রমের সাথে সম্পৃক্ত ব্যাংকসমূহ এ মেলায় হজের বিভিন্ন কার্যক্রম ও তথ্যসেবা প্রদর্শন করছে। এ ছাড়া হজের প্রাথমিক নিবন্ধনের সুযোগও রয়েছে মেলার স্টলসমূহে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের হজে নেওয়া যাবে না

আপডেট টাইম : ১২:৪৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫