নেত্রকোনা বিএডিসি সেচ কার্যালয়ের পরিত্যক্ত ভবনের ছাদ ভাঙার সময় ধসে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার বিকালে সাড়ে ৪টার দিকে শহরের নাগরা এলাকায় এ ঘটনা ঘটে।
নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহ নেওয়াজ জানান, তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহত দুইজনকে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Reporter Name 

























