ঢাকা ১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল কিশোরগঞ্জের স্বাস্থ্যখাতসহ সার্বিক উন্নয়নে কাজ চলছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম সংসদ থেকে ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী আরও বাড়ল দেশের রিজার্ভ দায়িত্বের বাইরে কেউ যেন মন্তব্য না করে : প্রধানমন্ত্রী সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে চাই যুদ্ধের মধ্যেই সেনাদের জানাজায় লাখো ইরানির ঢল বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার সবার আগে : ডিএসসিসি প্রশাসক প্রথম অধিবেশন ঘিরে অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিং নির্দেশনা ইরাকের মাটির নীচে ইরানের ‘মিসাইল সিটি’

রাজধানীর বনানীতে যুবককে কুপিয়ে হত্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • ৪৬ বার

রাজধানীর বনানীতে রাহাত হোসেন রাব্বি (৩১) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে সেখান থেকে লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

নিহতের ভগ্নিপতি মো. দেলোয়ার হোসেন জানান, রাব্বি স্ত্রী ও পরিবার নিয়ে মহাখালী হাজারীবাড়ী এলাকায় নিজেদের বাড়িতে থাকেন। গতরাতে বনানী ১১ নম্বর রোডে একটি রেস্টুরেন্টে দুই বন্ধুর সাথে আড্ডা দিতে গিয়েছিলেন তিনি। ভোরে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় ৬-৭ জন দুর্বৃত্ত এসে রাব্বিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। মুহূর্তের মধ্যে এই ঘটনা ঘটিয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। পরে বন্ধু ও স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে চিকিৎসক সঙ্গে সঙ্গে তাকে মৃত ঘোষণা করেন। কারা বা কেন তারা রাব্বিকে হত্যা করেছে তা জানাতে পারেননি তিনি।

লাশের সুরতহাল প্রতিবেদনে বনানী থানার উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন উল্লেখ করেন, নিহতের বাম পায়ের উরুতে ও ডান হাতের কনুইতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বনানী ১১ নম্বর রোডের ১০০ নম্বর হোল্ডিং এর বাড়ির ২য় তলা থেকে নামার সময় সিঁড়িতে ৫-৬ জন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেছে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল

রাজধানীর বনানীতে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ১০:৩৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫