ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ন্যায়সংগত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আটক মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনীতির কারণে আনোয়ার ইব্রাহিমের ঢাকা ও থাইল্যান্ড সফর স্থগিত : বাংলাফ্যাক্ট সহিংসতা ও সন্ত্রাস করে ফেরত আসার পরিকল্পনা আওয়ামী লীগের জন্য বুমেরাং হবে: পীর ছাহেব চরমোনাই সীমান্ত ও নদী রক্ষায় জনগণের ঐক্যের ডাক নাহিদ ইসলামের আ. লীগ ফেসবুকে আছে, আর কোথাও নেই : তথ্য উপদেষ্টা খাদ্য ও নিত্যপণ্যের সরবরাহ শৃঙ্খলায় টিসিবি-টিসিপি চুক্তি স্বল্প আলোতেও ঘরে ফুটবে এই ৫ ফুল শীতে দীর্ঘ ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান, কারা পাচ্ছে কত দিন রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি

নিখোঁজের একদিন পর বালুর গর্তে মিললো দুই শিশুর মরদেহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ১০২ বার

রংপুরের গঙ্গাচড়ায় নিখোঁজের একদিন পর বালুর গর্ত থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের ডাঙ্গী পাইকান গ্রামে বালু উত্তোলনের গভীর গর্ত থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

এর আগে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০ টা থেকে নিখোঁজ ছিল দুই শিশু।

রোমান(৮) পাইকান ডাঙ্গী গ্রামের আব্দুর রশিদের ও মারুফ(৭) নগরবন্দ পাইকান গ্রামের জাকিরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, ওই দুই শিশু মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলো। অনেক খুঁজেও তাদের পাওয়া যায়নি। এলাকাবাসীর সন্দেহ হওয়ায় বাড়ির পাশে আজহারুল ইসলামের বালুর পয়েন্টের গর্তে খুঁজতে যায় তারা। গর্ত পানিতে পূর্ণ থাকায় তারা গঙ্গাচড়া উপজেলা ফায়ার সার্ভিস অফিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগে রোমানের মরদেহ উদ্ধার করা হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে একই গর্ত থেকে মারুফের মরদেহ উদ্ধার করেন।

পরে সেনাবাহিনীর সহায়তায় গঙ্গাচড়া থানা পুলিশ দুই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়।

গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। খেলতে গিয়ে ওই দুই শিশু গর্তে পড়ে মারা গেছে কীনা বা অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ন্যায়সংগত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

নিখোঁজের একদিন পর বালুর গর্তে মিললো দুই শিশুর মরদেহ

আপডেট টাইম : ১০:৪৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫