নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ সংলগ্ন এলাকায় ঢাকা থেকে লক্ষীপুরগামী একটি মাইক্রোবাস খাদে পড়ে ৭ জন নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহতরা সবাই ঢাকা বিমানবন্দরে তাদের এক নিকট আত্মীয়কে বরণ করতে গিয়েছিলেন বলে জানা যায়।
নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হামিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া গণমাধ্যমকে জানান, পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা বিমানবন্দর থেকে একজন ওমান প্রবাসী ফিরছিলেন। ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ থানাধীন পূর্ব চন্দ্রগঞ্জের জগদীশপুরে হাইস মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ডুবে যায়। কয়েকজন বের হতে পারলেও বাকিরা ভেতরে আটকা পড়ে মারা যান। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। গাড়িটি খাল থেকে উদ্ধার করা হয়েছে।
Reporter Name 

























