ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

বাড়ছে পানির চাপ, কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খোলা হলো ১৮ ইঞ্চি করে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ১১২ বার

বাংলাদেশ-ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি হু হু করে বাড়ছে। এই পানির চাপ কমাতে এবং কাপ্তাই বাঁধের ধারণ ক্ষমতা স্বাভাবিক রাখতে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি থেকে বাড়িয়ে ১৮ ইঞ্চি খুলে পানি ছেড়ে দেওয়া হচ্ছে।

কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান মঙ্গলবার (৫ আগস্ট) রাত ১১ টা ১০ মিনিট এ বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টা থেকে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি থেকে বাড়িযে দেড়ফুট (১৮ ইঞ্চি) পর্যন্ত খুলে দেওয়া হয়েছে। এতে করে প্রতি সেকেন্ডে প্রায় ৩০ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। তিনি আরও জানান,  রাত ১১টা পর্যন্ত হ্রদের পানির স্তর মাপা হয়েছে ১০৮.৪৬ ফুট মীনস সি লেভেল (এমএসএল)। হ্রদে পানির ধারণ ক্ষমতা সর্বোচ্চ ১০৯ ফুট এমএসএল।

এদিকে, কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে উপজেলাগুলোর পাশাপাশি রাঙ্গামাটি শহরের হ্রদ তীরবর্তী বেশ কিছু এলাকার ঘরবাড়িগুলোতে পানি প্রবেশ করেছে। এতে করে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছে বলে জানা গেছে ।

অপরদিকে, কর্ণফুলী নদীর ভাটির অংশে আতঙ্কিত না হয়ে সাবধানে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন কাপ্তাই পানি বিদ্যুৎ কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, মঙ্গলবার (৫ আগস্ট) দিনগত রাত ১২ টা ৫ মিনিটে চলতি বছরের মধ্যে প্রথমবারের মতো এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রর ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে ছেড়ে দেওয়া হয়েছিল। পানির চাপ আরও বেড়ে যাওয়ায় ১৬টি কপাট দেড় ফুট করে বাড়িয়ে দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

বাড়ছে পানির চাপ, কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খোলা হলো ১৮ ইঞ্চি করে

আপডেট টাইম : ১০:৪৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫