ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ন্যায়সংগত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আটক মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনীতির কারণে আনোয়ার ইব্রাহিমের ঢাকা ও থাইল্যান্ড সফর স্থগিত : বাংলাফ্যাক্ট সহিংসতা ও সন্ত্রাস করে ফেরত আসার পরিকল্পনা আওয়ামী লীগের জন্য বুমেরাং হবে: পীর ছাহেব চরমোনাই সীমান্ত ও নদী রক্ষায় জনগণের ঐক্যের ডাক নাহিদ ইসলামের আ. লীগ ফেসবুকে আছে, আর কোথাও নেই : তথ্য উপদেষ্টা খাদ্য ও নিত্যপণ্যের সরবরাহ শৃঙ্খলায় টিসিবি-টিসিপি চুক্তি স্বল্প আলোতেও ঘরে ফুটবে এই ৫ ফুল শীতে দীর্ঘ ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান, কারা পাচ্ছে কত দিন রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি

জামালপুরে মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ১৫০ বার

জামালপুর করেসপনডেন্ট:

জামালপুরে মোটরসাইকেলের সাথে ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আবিদ হাসান (২৮) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিকেল ৫টার দিকে জামালপুর সদর উপজেলার নুরুন্দীর আড়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য আবিদ হাসান ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ইটাচক্রী এলাকার মৃত নওশের আলীর ছেলে। সে জামালপুর সদর উপজেলার নুরুন্দী পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, বুধবার বিকেলে জামালপুর সদর উপজেলার নুরুন্দী তদন্ত কেন্দ্র থেকে সরকারি ডাক নিয়ে মোটরসাইকেল নিয়ে জামালপুর শহরের উদ্দেশে বের হন আবিদ।

এসময় নুরুন্দীর আড়ালিয়া এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যায় সে।

খবর পেয়ে পুলিশ আবিদ হাসানের মরদেহ উদ্ধার করে। তবে দুর্ঘটনার পর চালক ইজিবাইক নিয়ে কৌশলে পালিয়ে যায়।

নুরুন্দী পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ সাইদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় আবিদ হাসান নামে একজন পুলিশ কনস্টেবল মারা গেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ন্যায়সংগত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

জামালপুরে মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

আপডেট টাইম : ১১:১৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫