ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ন্যায়সংগত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আটক মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনীতির কারণে আনোয়ার ইব্রাহিমের ঢাকা ও থাইল্যান্ড সফর স্থগিত : বাংলাফ্যাক্ট সহিংসতা ও সন্ত্রাস করে ফেরত আসার পরিকল্পনা আওয়ামী লীগের জন্য বুমেরাং হবে: পীর ছাহেব চরমোনাই সীমান্ত ও নদী রক্ষায় জনগণের ঐক্যের ডাক নাহিদ ইসলামের আ. লীগ ফেসবুকে আছে, আর কোথাও নেই : তথ্য উপদেষ্টা খাদ্য ও নিত্যপণ্যের সরবরাহ শৃঙ্খলায় টিসিবি-টিসিপি চুক্তি স্বল্প আলোতেও ঘরে ফুটবে এই ৫ ফুল শীতে দীর্ঘ ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান, কারা পাচ্ছে কত দিন রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি

সড়কে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, লুট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • ৯৪ বার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মঙ্গলবার রাতে ছিনতাইকারীদের হামলায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত মোস্তফা কামাল (৫৫) উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের নন্দীপাড়া গ্রামের সাবেক বিডিআর সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুমিনের ছেলে। বুধবার সকালে তার স্বজনের কাছে লাশ হস্তান্তর করে সরাইল থানা পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো রাত সাড়ে ১১টার দিকে সরাইল বর্ডার বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন মোস্তফা কামাল। তার বাড়ির কাছাকাছি নন্দিপাড়া সড়কের পাশে ওতপেতে থাকা ছিনতাইকারীরা তার গতিরোধ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কুপিয়ে রক্তাক্ত করে মাটিতে ফেলে রেখে সঙ্গে থাকা মালপত্র ও টাকা-পয়সা লুটে নেয়।

পথচারীরা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে প্রথমে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সরাইল থানার পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেন। লাশের ময়নাতদন্ত শেষে বুধবার সকালে নিহতের স্বজনের কাছে হস্তান্তর করা হয়।

নিহতের স্বজনরা জানান, মোস্তফা কামাল আগেও একাধিকবার ছিনতাইয়ের শিকার হয়েছেন। পরিবারটি নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বিগ্ন ছিল।

সরাইল থানার ওসি মোরশেদুল আলম বলেন, দোকান থেকে বাড়ি ফেরার পথে কে বা কারা তাকে মারধর করে রাস্তায় ফেলে চলে যায়। পথচারীরা তাকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা গেছেন। নিহতের ময়নাতদন্ত শেষে  তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে কোনো লিখিত অভিযোগ করেনি। মঙ্গলবার রাত থেকে অভিযান চালিয়েছে পুলিশ। প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ন্যায়সংগত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

সড়কে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, লুট

আপডেট টাইম : ০৭:০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫