ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ন্যায়সংগত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আটক মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনীতির কারণে আনোয়ার ইব্রাহিমের ঢাকা ও থাইল্যান্ড সফর স্থগিত : বাংলাফ্যাক্ট সহিংসতা ও সন্ত্রাস করে ফেরত আসার পরিকল্পনা আওয়ামী লীগের জন্য বুমেরাং হবে: পীর ছাহেব চরমোনাই সীমান্ত ও নদী রক্ষায় জনগণের ঐক্যের ডাক নাহিদ ইসলামের আ. লীগ ফেসবুকে আছে, আর কোথাও নেই : তথ্য উপদেষ্টা খাদ্য ও নিত্যপণ্যের সরবরাহ শৃঙ্খলায় টিসিবি-টিসিপি চুক্তি স্বল্প আলোতেও ঘরে ফুটবে এই ৫ ফুল শীতে দীর্ঘ ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান, কারা পাচ্ছে কত দিন রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি

চকরিয়ায় নিজ বাড়ি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ৮৫ বার

কক্সবাজারের চকরিয়ায় নিজের বাড়ি থেকে আবদুর রহিম (৬৪) নামে এক বৃদ্ধের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যার দিকে নাতি আদিবুর রহমান তুহিন (৭) মাদ্রাসা থেকে বাড়িতে এসে নানার রক্তাক্ত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে জানায়। পরে তারা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। বাড়িতে এসময় কেউ ছিলনা।

উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড ছায়রাখালী গ্রামে এ ঘটনা ঘটে। আবদুর রহিম মহেশখালী উপজেলার মাতারবাড়ি এলাকার লাল মিয়ার ছেলে। তিনি একসময় প্রবাসী ছিলেন।

চকরিয়া থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক কোপের চিহ্ন রয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ হত্যার রহস্য উদঘাটন করে আসামি গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ন্যায়সংগত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

চকরিয়ায় নিজ বাড়ি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

আপডেট টাইম : ১০:৫৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫