ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এখনও ফাঁকা ৩৪ হাজার কোটা, হজ নিবন্ধনের আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার বাংলাদেশি সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে ভারত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিন্সেস ডায়ানার ভাইয়ের নতুন বই ঘিরে রাজপরিবারে তোলপাড় নদীর বুকে পিলার আছে শুধু, সেতুর নেই দেখা জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক ককটেল বিস্ফোরণের ঘটনায় পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: ইউজিসি সদস্য ড. মামুন

শ্যামপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, ছাত্রলীগকর্মী গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৮:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ৮২ বার

রাজধানীর শ্যামপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টাকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে হাতেনাতে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।

রোববার (২০ জুলাই) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ডিএমপি বলছে, গ্রেপ্তার ব্যক্তির নাম সিয়াম সরকার (২২)। তিনি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মী।

শ্যামপুর মডেল থানার বরাত দিয়ে ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ভোর চারটার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের খন্দকার রোড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা হয়। গোপন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে সিয়ামকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার সহযোগী রাফসান পালিয়ে যান। তিনিও একই সংগঠন করেন।

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নাশকতার উদ্দেশ্যে এই দুই যুবক যুবলীগ নেতা শাকিল বিন সামস ওরফে রাব্বির নির্দেশে বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেন। এ সময় সিয়ামকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে শ্যামপুর মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পলাতক রাফসানকে গ্রেপ্তারে অভিযান চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্যামপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, ছাত্রলীগকর্মী গ্রেপ্তার

আপডেট টাইম : ০৬:২৮:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫