ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নুরুল ইসলাম একজন দেশপ্রেমিক শিল্পপতি ছিলেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ৯১ বার

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুগান্তর ও যমুনা টিভির স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেনীর সোনাগাজীতে কুরআন খতম, স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে সোনাগাজী পৌরসভার রওজাতুল উলুম রহমানিয়া মাদ্রাসা ও এতিমখানায় কুরআন খতম, স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

যুগান্তর সোনাগাজী (ফেনী) দক্ষিণ প্রতিনিধি জাবেদ হোসাইন মামুনের সভাপতিত্বে ও সোনাগাজী প্রেস ক্লাবের সাবেক সভাপতি শেখ আবদুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামছুউদ্দিন খোকন চেয়ারম্যান।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. মোস্তফা, বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির নির্বাহী পরিচালক কাজী মিজানুর রহমান মিস্টার, জেলা সহকারী পরিচালক খুরশিদ আলম, হেফাজতে ইসলামের উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল আলম, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সাগর, সোনাগাজী প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সাধারণ সম্পাদক ওমর ফারুক, আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক এসএন আবছার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সালাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক  হাবিবুল ইসলাম রিয়াদ, মাদ্রাসার মুহতামিম মাওলানা মোশাররফ হোসেন, সিনিয়র শিক্ষক মাওলানা মাফুজ উল্যাহ, ক্বারি বেলাল উদ্দিন, মাওলানা মুহিব উল্যাহ ও ক্বারি করিমুল হক।

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন রওজাতুল উলুম রহমানিয়া মাদ্রাসা ও এতিমখানার সিনিয়র শিক্ষক মাওলানা নুরুল আবছার।

স্মরণ সভায় বক্তারা বলেন, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম একজন দেশপ্রেমিক শিল্পপতি ছিলেন। তিনি দেশকে ভালোবেসে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছেন। যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনীতির ভিত্তি দাঁড় করাতে তিনি কর্মমুখী উদ্যোক্তা হিসেবে মাঠে নেমে পড়েন। সফল একজন ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা হিসবে তিনি দেশের কয়েক লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে গেছেন। তিনি কখনো বিদেশে টাকা পাচার করেননি। তিনি দেশেই গড়ে তুলেছেন অসংখ্য শিল্পকারখানা। তিনি অসংখ্য শিল্পপ্রতিষ্ঠান গড়ে দেশি-বিদেশিদের মধ্যে সেতুবন্ধন রচনা করে গেছেন। এতেই প্রমাণিত হয় তিনি একজন খাঁটি দেশপ্রেমিক। তার দেশপ্রেম ও রেখে যাওয়া শিল্প-কারখানার সুফল সমগ্র দেশের মানুষ ভোগ করছেন।

তারা আরও বলেন, তার প্রতিষ্ঠিত মিডিয়া তার মতোই অকুতোভয় ভূমিকা পালন করে যাচ্ছে, কারো সঙ্গে আপস করে না। জুলাই গণঅভ্যুত্থানে তার প্রতিষ্ঠিত যমুনা টিভি ও দৈনিক যুগান্তর পত্রিকা সত্য ও সাহসী সংবাদ প্রকাশের মাধ্যমে জুলাই যোদ্ধাদের শক্তি ও সাহস জুগিয়েছিল।

বক্তারা আরও বলেন, নুরুল ইসলাম আপাদমস্তক একজন পরিচ্ছন্ন শিল্পপতি ছিলেন। তার শূন্যতায় দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি বেঁচে থাকলে আজকে তার স্বপ্নের এ দেশকে আরও অনন্য উচ্চতায় নিয়ে যেতেন। তার সততা, দেশপ্রেম, সাহসিকতা ও কর্মদক্ষতা সমগ্র দেশবাসীর জন্য পাথেয় হয়ে থাকবে। তার স্মৃতি সমুন্নত রাখতে ফেনীর সোনাগাজীর উপকূলীয় এলাকায় একটি দাতব্য চিকিৎসা কেন্দ্র অথবা হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানান বক্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

নুরুল ইসলাম একজন দেশপ্রেমিক শিল্পপতি ছিলেন

আপডেট টাইম : ০৬:০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫