ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

কেরানীগঞ্জে পরিবহণে চাঁদাবাজি, হাতেনাতে গ্রেফতার ৩

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ৭৩ বার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পরিবহণে চাঁদাবাজির সময় তিনজনকে গ্রেফতার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে চুনকুটিয়া, কদমতলী মোড় ও আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. মোস্তফা ওরফে স্বপন বাতাস (৪০), মো. শফিক (৩৫) ও সৈয়দ আল মামনু (৪০)।

পুলিশ জানায়, দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুলকুটিয়া বেবিস্ট্যান্ডে চাঁদাবাজি করার সময় মোস্তফা ওরফে স্বপন বাতাসকে, কদমতলী মোড়ে দোহার-নবাবগঞ্জগামী রাস্তার মাথায় মাইক্রোবাস স্ট্যান্ডে চাঁদাবাজি করার সময় সৈয়দ আল-মামুনকে এবং আব্দুলাহপুরের লেগুনা স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করার সময় মো. শফিককে গ্রেফতার হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন বলেন, কেরানীগঞ্জে বিভিন্ন এলাকায় যানবাহন থেকে চাঁদাবাজি করার সময় চাঁদা আদায়ের ১০ হাজার ২৬০ টাকাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা রুজু করা হয়েছে। চাঁদাবাজদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তাদের পরিচয় একটাই তারা চাঁদাবাজ। চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির

কেরানীগঞ্জে পরিবহণে চাঁদাবাজি, হাতেনাতে গ্রেফতার ৩

আপডেট টাইম : ০৬:৪৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫