ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক ছাত্রদল নেতা আনম উল্লাহ সানি সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

নেত্রকোনায় পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত মাজহারুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ১৩১ বার

নেত্রকোনা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনা মদন পৌর শহরের বাসিন্দা মাজহারুল ইসলামকে পৈতৃক সম্পদ থেকে বঞ্চিত করছেন তার নিকট আত্মীয় ও একটি প্রভাশালী মহল।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সরজমিন গেলে জানা যায়, মদন পৌর শহরের মদন কান্দাপাড়া গ্রামের বাসিন্দা মাজহারুলের পিতা আঃ ছালাম ১৯৮৮ সালে ২ ছেলে, ২ মেয়ে ও স্ত্রীকে রেখে পাকিস্তান চলে যান। তিনি আর ফিরেননি।
আঃ ছালাম ফিরে না আসায় স্ত্রী মনোয়ারা আক্তার চার সন্তান নিয়ে বাবার বাড়ি মদন গ্রামের মড়লপাড়া চলে আসেন। এর কিছু দিন পর ছোট ছেলে মনিরুল ইসলাম মারা যান। মাজহারুলের পিতা ২০২৩ সালে পাকিস্তানেই মৃত্যু বরণ করেন। বাবার মৃত্যুর পর মাজহারুল তার পৈতৃক সম্পদের অংশ পেতে চাইলে, তাকে তার হিস্যা দিচ্ছেন না তার নিকট আত্মীয় ও এক প্রভাবশালী প্রতিবেশি। এ নিয়ে স্থানীয় ভাবে একাধিক বিচার সালিশ হলেও মাজহারুল তার পৈতৃক সম্পদের অংশ থেকে বঞ্চিত।

মাজহারুল জানান, আব্বা মারা যাওয়ার পর আমাদের সম্পদের অংশ আমার এক ফুফি ও বাবুলসহ কয়েকজন প্রভাবশালী প্রতিবেশী আমাদের সম্পদ দখল করে রেখেছে। আমি আমার ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হচ্ছি। আমি এর বিচার চাই।

এ বিষয়ে বাবুল মিয়া জানান, মাজহারুলের দাদি, চাচা ও ফুফুদের কাছ থেকে দলিল মুলে জমি ক্রয় করে ভোগদখল করছি। মাজহারুলের পিতা আপনাকে দলিল দেননি তারপরও কিভাবে তার অংশ কোন অধিকারে দখল করে আছেন? এই প্রশ্নের জবাবে বাবুল মিয়া কোনো সদুত্তর দিতে পারেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক ছাত্রদল নেতা আনম উল্লাহ সানি

নেত্রকোনায় পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত মাজহারুল

আপডেট টাইম : ০৪:১৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫