ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতার মূল কাজ: উপদেষ্টা

নেত্রকোনায় জুলাই আন্দোলনে আহত হয়েও জুলাই যোদ্ধা হতে পারেনি অন্তর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ১১৫ বার

জেলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার মদনে জুলাই আন্দোলনে আহত হয়েও জুলাই যোদ্ধা হতে পারেনি মোঃ আলী হোসেন অন্তর। সে উপজেলার চানগাঁও রত্নপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

জানা যায়, গত ০৪ আগস্ট গণ-অভ্যুত্থানের সময় ছাত্র জনতা বুড়াপীর মাজার এলাকায় আওয়ামী সরকারের বিরুদ্ধে মিছিল দেয়। এ সময় আওয়ামী অঙ্গ সংগঠনের লোকজন তাদের উপর হামলা করলে, আলী হোসেন অন্তর গুরুতর আহত হয়। পুলিশ ও আওয়ামী কর্মীদের ভয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে পারেনি সে। নিরুপায় হয়ে উপজেলার কাইটাইল বাজারে পল্লী চিকিৎসকের নিকট চিকিৎসা নেয় অন্তর।

আহতের বাবা নজরুল ইসলাম জানান, আমি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেয়া বিভিন্ন দলীয় মামলায় পলাতক ছিলাম। গত ০৪ আগষ্ট আমার ছেলে আওয়ামী কর্মী দ্বারা আহত হয়। তাদের ভয়ে হাসপাতালে চিকিৎসা নিতে পারেনি। পরে কাইটাইল বাজারে একজন পল্লী চিকিৎসকের নিকট চিকিৎসা নেয়। আমার ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়েও জুলাই যোদ্ধা হতে পারেনি। আমার একটাই দাবি আমার ছেলেকে গেজেট ভুক্ত করে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়া হউক।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম সদস্য সচিব মাহির আকন্দ ফয়সাল জানান, ০৪ আগস্ট আমি জেলে ছিলাম। পরে এসে জানতে পারি আলী হোসেন অন্তর আওয়ামী নেতাকর্মী ধারা বুড়াপীর মাজার এলাকায় আহত হয়েছিলো। নতুন করে জুলাই যোদ্ধা তালিকা চাইলে তার জন্য আমরা সুপারিশ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নেত্রকোনায় জুলাই আন্দোলনে আহত হয়েও জুলাই যোদ্ধা হতে পারেনি অন্তর

আপডেট টাইম : ০৫:৫৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫