ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফয়েজ উদ্দিন মানিক গোপদিঘী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি মনোনয়নে যোগ্য দাবিদার আমিই বিশ্বের সেরা ফুটবলার—এমবাপ্পে ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী টাকা ছাপতে এক বছরে দ্বিগুণ অর্থ খরচ করেছে বাংলাদেশ ব্যাংক রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাজধানীর প্রধান সড়কে অননুমোদিত ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরী, পাত্র কে ১৫ সেপ্টেম্বর সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি দেশে মোবাইল সংযোগ ১৯ কোটি ১০ লাখ: আইসিটি মন্ত্রী গর্ভাবস্থায় কোন ফলগুলো বেশি উপকারী

হজে গিয়ে চিকিৎসা নিলেন ৩২৫ বাংলাদেশি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ৯০ বার
চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ৩২৫ বাংলাদেশি। এ ছাড়া আরো ১৪ জন দেশটির সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

বুলেটিনে বলা হয়েছে, সৌদি সরকারি হাসপাতালে চিকিৎসাপ্রাপ্ত মোট হজযাত্রীর সংখ্যা ৩২৫ জন।

এ ছাড়া হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন ১৪ জন।এতে আরো বলা হয়েছে, সৌদি আরবের চিকিৎসাকেন্দ্র থেকে প্রদত্ত স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্রের সংখ্যা ৬৯ হাজার ৩৬৪টি।

এদিকে চলতি বছর হজে গিয়ে এখন পর্যন্ত ৪৪ বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ১১ জন নারী।

হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল আর শেষ ফ্লাইট ৩১ মে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় গত ১০ জুন। এ দিন সকাল ১০টা ৫৪ মিনিটে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট ‘এসভি-৩৮০৩’ ৩৭৭ হাজিকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এবার চাঁদ দেখা সাপেক্ষে গত ৫ জুন হজ অনুষ্ঠিত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফয়েজ উদ্দিন মানিক গোপদিঘী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি মনোনয়নে যোগ্য দাবিদার

হজে গিয়ে চিকিৎসা নিলেন ৩২৫ বাংলাদেশি

আপডেট টাইম : ১০:৪৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫