ঢাকা ০২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

২৮০০ কোটিতে হবে না, আইসিসি থেকে ভারতীয় বোর্ডে আরও টাকা চান শাস্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫১:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • ১০২ বার

আইসিসির মোট লাভের ৩৮.৬ শতাংশ পাওয়ার কথা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)।অঙ্কের হিসাবে যা ১ হাজার ৯৬৮ কোটি রুপি বা প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা। তবে ভারতীয় বোর্ডের জন্য এই টাকাও যথেষ্ট নয় বলে মনে করেন দেশটির সাবেক ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। ক্রিকেটের প্রতি ভারতের অবদান বিচারে আরও টাকা চাওয়া উচিত বলে মনে করেন সাবেক এই ক্রিকেটার। খবর আনন্দবাজারের।

২০২৪-২৭ চক্রে ভারতকে ৩৮.৬ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড (আইসিসি)। দুইয়ে থাকা ইংল্যান্ডের চেয়েও যা ছয় গুণ বেশি। ইংল্যান্ড পাবে ৬.৮৯ শতাংশ। অস্ট্রেলিয়া পাবে ৬.২৫ শতাংশ। আইসিসির বাকি ৯টি পূর্ণ সদস্য দেশ পাবে ১২ শতাংশ লভ্যাংশ। দেশগুলো হচ্ছে- পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলংকা, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ড।

এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, ‘আমি চাই ভারত আরও বেশি লভ্যাংশ পাক। কারণ আইসিসি যে অর্থ পায় তার বেশিরভাগই আসে ভারতের বাজার থেকে। তাই ভারতকেও সঠিক লভ্যাংশ দেওয়া দরকার। কোনো দিন হয়তো অন্য কোনো দেশের অর্থনীতি উন্নত হয়ে যাবে। সেখান থেকে আইসিসি বেশি টাকা পাবে। ৭০ বা ৮০-র দশকে তেমনটাই হতো।’

শাস্ত্রী আরও বলেন, ‘সঠিকভাবেই আইসিসির আয়ের আরও বেশি অংশ চাইতে পারে ভারত। ওরা যখন বিদেশে যায় তখন সম্প্রচারস্বত্ব থেকে কত টাকা ওঠে সেটা খেয়াল করে দেখুন। আমাদের দেশে এলে কত টাকায় সম্প্রচারস্বত্ব বিক্রি করা হয় সেটা দেখুন। আমার মতে, আরও বেশি টাকা পেলে তবেই সঠিক বিচার হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

২৮০০ কোটিতে হবে না, আইসিসি থেকে ভারতীয় বোর্ডে আরও টাকা চান শাস্ত্রী

আপডেট টাইম : ১০:৫১:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫