ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

চলন্ত বাসে কিশোরীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার চালক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • ৮২ বার

ঢাকা থেকে বাড়ি ফেরার পথে চলন্ত বাসে এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। আটক করা হয়েছে বাস চালককে।

রোববার রাতে, হবিগঞ্জের নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ছালামতপুর এলাকা থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ ও সেনাবাহিনী।

পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরী ঢাকার একটি গার্মেন্টসে কাজ করেন। রাজধানী থেকে বাসে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে ঘুমিয়ে পড়লে গন্তব্য না নেমে মেয়েটি সিলেট পর্যন্ত চলে যায়। পরে সেখান থেকে হবিগঞ্জ যেতে ‘মা এন্টারপ্রাইজ’ নামের একটি বাসে ওঠেন। শেরপুর এলাকা পার হওয়ার পর বাসের অন্যান্য যাত্রীরা নেমে গেলে, কিশোরীকে একা পেয়ে পালাক্রমে নির্যাতন চালায় বাসের হেল্পার লিটন মিয়া ও চালক সাব্বির।

কিশোরীর চিৎকার শুনে আশপাশের লোকজন বিষয়টি পুলিশ ও সেনা বাহিনীকে জানায়। পরে, ছালামতপুর এলাকায় স্থানীয়দের সহযোগিতায়া টহল টিম বাসটি থামিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে। তবে চালককে আটক করা গেলেও কৌশলে পালিয়ে যায় হেলপার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যা: যুবদল আহ্বায়ক নৌশাদ গ্রেপ্তার

চলন্ত বাসে কিশোরীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার চালক

আপডেট টাইম : ১১:১৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫