ঢাকা ১১:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

লড়াই নয় ঢাকা টেস্টের লক্ষ্য জয়: তামিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০১৬
  • ৩০২ বার

লড়াই নয় ঢাকা টেস্টে আমাদের লক্ষ্য জয়, বলে মন্তব্য করেছেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। তিনি বলেন, চট্টগ্রামের লড়াই করে হেরে যেতে চাই না, ঢাকা টেস্টেও জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ এবং সেই সামর্থ্য বাংলাদেশের আছে।

দ্বিতীয় টেস্টকে সামনে রেখে বুধবার দলের অনুশীলন শেষ এ কথা বলেন তামিম। শুক্রবার সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড।

তামিম বলেন, সব স্বাগতিক দল উইকেট থেকে বাড়তি সুবিধা নিতে চায়। তাই দলের শক্তির কথা বিবেচনায় রেখেই ঢাকা টেস্টের উইকেট হওয়া উচিত। তবে শুধু ভালো উইকেট হলেই চলবে না, ক্রিকেটারদেরও ভালো খেলতে হবে।

প্রথম টেস্ট হেরে যাওয়ায়, সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই টাইগারদের। তাই মিরপুরে নিবিড় অনুশীলন করেছেন মুশফিক-সাকিব-মুমিনুলরা। এই টেস্টের জন্য দলে যোগ হয়েছেন নতুন দুই ক্রিকেটার।

চট্টগ্রাম টেস্টের স্পিনিং উইকেটে টাইগাররা ভালো করায়, ঢাকা টেস্টের উইকেটও টাইগারদের শক্তির কথা বিবেচনায় রেখেই করার মত দিয়েছেন তামিম ইকবাল।

গ্যাস্ট্রিকের সমস্যায় প্রথম টেস্টের শেষ দুইদিন ভোগা সাব্বির রহমানের শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছ বলে জানিয়েছেন বাংলাদেশ দলের ফিজিও। দ্বিতীয় টেস্টের আগেই তিনি ম্যাচ ফিট হবেন বলেও জানান তিনি।

অন্যদিকে চট্টগ্রাম টেস্টে জয় পাওয়ায় নির্ভার ইংলিশরা সকালে অনুশীলন করেছে। স্পিনারদের পাশাপাশি পেস বোলাররাও দীর্ঘ সময় নেটে অনুশীলন করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

লড়াই নয় ঢাকা টেস্টের লক্ষ্য জয়: তামিম

আপডেট টাইম : ১২:২২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০১৬