ঢাকা ১১:১০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

পদত্যাগ করলেন মোহাম্মদ ইউসুফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ১০৮ বার

পাকিস্তানের সাবেক তারকা ব্যাটার মোহাম্মদ ইউসুফ দেশটির জাতীয় ক্রিকেট একাডেমির কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। দীর্ঘদিন ধরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অধীনে কোচিংয়ে যুক্ত থাকলেও এবার তার সঙ্গে বোর্ডের সব ধরনের আনুষ্ঠানিক সম্পর্ক শেষ হলো।

পিসিবির পক্ষ থেকে এখনো ইউসুফের পদত্যাগ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে পাকিস্তান ভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, গত সপ্তাহেই ইউসুফ তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ইতিপূর্বে পাকিস্তান জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন ইউসুফ। সর্বশেষ তিনি নিউজিল্যান্ড সফরে ব্যাটিং কোচ হিসেবে দলের সঙ্গে ছিলেন। তবে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজে তাকে আর কোচিং স্টাফে দেখা যায়নি।

তরুণ ক্রিকেটারদের দক্ষতা ও প্রতিভা গড়ে তুলতেই পিসিবি তাকে একাডেমির দায়িত্বে নিয়োগ দিয়েছিল। তার অভিজ্ঞতা ও ক্রিকেট জ্ঞান তরুণদের জন্য অনুপ্রেরণাদায়ক ছিল। কিন্তু ব্যক্তিগত কারণেই তিনি আর দায়িত্ব চালিয়ে যেতে পারছেন না।

এই মুহূর্তে ইউসুফ শুধু বিশ্রামে যাচ্ছেন নাকি ভবিষ্যতে পিসিবির অন্য কোনো দায়িত্বে ফিরবেন, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। অতীতে তিনি বোর্ডের বিভিন্ন প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

পদত্যাগ করলেন মোহাম্মদ ইউসুফ

আপডেট টাইম : ১২:০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫