ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

পাকুন্দিয়ায় তিন মেয়রসহ আট প্রার্থীকে জরিমানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০১৬
  • ৪০৬ বার

জেলার পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগ ও বিএনপির দলীয় দুই মেয়র প্রার্থীসহ তিন মেয়র প্রার্থী এবং পাঁচ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মোছাম্মৎ হাসিনা আক্তার তিন মেয়র প্রার্থীসহ আট প্রার্থীর প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন। এর মধ্যে নির্বাচনী প্রচারণায় একাধিক মাইক ব্যবহারের অপরাধে আওয়ামী লীগ প্রার্থী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মেজবা উদ্দিন ও বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আক্তারুজ্জামানকে এবং নির্ধারিত মাপের চেয়ে বড় আকারে নির্বাচনী ব্যানার টানানোর অপরাধে বিএনপি প্রার্থী বর্তমান মেয়র অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনকে জরিমানা করা হয়। এর আগেও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. মেজবা উদ্দিনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠেয় পাকুন্দিয়া পৌরসভার নির্বাচনে মেয়র পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগ প্রার্থী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. মেজবা উদ্দিন (নৌকা), বিএনপি প্রার্থী বর্তমান মেয়র ও উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন (ধানের শীষ) এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদ্য বহিষ্কৃত উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান খোকন (নারিকেল গাছ)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

পাকুন্দিয়ায় তিন মেয়রসহ আট প্রার্থীকে জরিমানা

আপডেট টাইম : ১২:০৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০১৬