ঢাকা ১০:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আদালতে হাজিরের পর ফের কারাগারে বদরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০১৬
  • ৪৪৯ বার

সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসের উপর বর্বর হামলকারী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রলীগ নেতা বদরুল আলমকে রোববার আদালতে হাজির করা হয়েছে।

মামলার ধার্য তারিখ হিসেবে তাকে মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে তাকে ফের কারাগারে প্রেরণ করা হয়।

এদিকে, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা জানিয়েছেন, খাদিজার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলাটির তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে। স্বল্পতম সময়ের মধ্যে মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে।

প্রসঙ্গত, গত ৩ অক্টোবর পরীক্ষা থেকে বের হওয়ার এমসি কলেজের পুকুরপাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের উপর হামলা চালায় বদরুল। সে চাপাতি দিয়ে নিমর্মভাবে কুপিয়ে আহত করে খাদিজাকে।

আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আদালতে হাজিরের পর ফের কারাগারে বদরুল

আপডেট টাইম : ১১:৫৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০১৬