ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

তারকা হারাচ্ছে আইপিএল; ভারতে ফিরছেন না মিচেল স্টার্ক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • ১১৫ বার

ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে বিপাকে পড়ে গেছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। গত ৮ মে পাঞ্জাব-দিল্লি ম্যাচ মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছিল। ক্রিকেটারদের তড়িঘড়ি হোটেলে ফেরানো হয়েছিল। সেই ঘটনায় ভয় পেয়েছেন বিদেশি ক্রিকেটাররা। অনেকে এতটাই ভয় পেয়েছেন যে, তারা আর আইপিএল খেলতে ভারতে যেতে চাইছেন না। এবার জানা গেল, অস্ট্রেলিয়ার পেস সুপারস্টার মিচেল স্টার্কও আর আইপিএলে ফিরছেন না।

দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা এই পেস তারকা আইপিএলে না ফেরার পেছনে অবশ্য যুদ্ধের অজুহাত দেখাননি। ৩ জুন আইপিএলের ফাইনাল। আবার ১১ জুন থেকে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেই ফাইনাল খেলার জন্যই নাকি স্টার্ক আর আইপিএলে আসবেন না। লিগ পর্বে এখনো তিনটি ম্যাচ বাকি আছে দিল্লির। এর আগে আরেক অজি তরুণ জ্যাক ফ্রেজার ম্যাকগার্কও যুদ্ধের ভয়ে আর আসবেন না বলে জানিয়ে দিয়েছেন।

মেগা নিলাম থেকে ১১ কোটি ৭৫ লাখ রুপি দিয়ে স্টার্ককে কিনেছিল দিল্লি। এখন পর্যন্ত দিল্লির হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন স্টার্ক। আইপিএলের নিয়মানুযায়ী, পুরো টুর্নামেন্ট না খেলায় তিনি পুরো অর্থ পাবেন না। স্টার্কের পাওনা থেকে আনুমানিক ৩ কোটি ৮৫ লাখ রুপি কাটা হতে পারে। এছাড়া ফাফ ডু’প্লেসিস ভারতে ফিরবেন কিনা সেটাও নিশ্চিত না। ট্রিস্টান স্টাবস আসলেও টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য প্লে-অফে খেলবেন না। সব মিলিয়ে মহা সমস্যায় পড়েছে দিল্লি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

তারকা হারাচ্ছে আইপিএল; ভারতে ফিরছেন না মিচেল স্টার্ক

আপডেট টাইম : ০৩:২৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫