ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

আবরার হত্যা মামলায় আসামিপক্ষে আর না লড়ার ঘোষণা শিশির মনিরের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ১২৬ বার

বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েকজন আসামির পক্ষে হাইকোর্টে আইনি লড়াই করে বিতর্কের মুখে পড়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। হাইকোর্টে এই মামলার আপিল শুনানি শেষ হওয়ার পর এখন রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রয়েছে।

আবরার হত্যা মামলার আসামিদের পক্ষে শুনানি করায় সামাজিক যোগাযোগমাধ্যমে শিশির মনিরের সমালোচনা করছেন অনেকেই। ফেসবুক পোস্টে অনেকে লিখেছেন, শিশির মনির ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল ছিলেন। তিনি জামায়াত ইসলামীপন্থী আইনজীবী হিসেবে পরিচিত। এ ছাড়া সুনামগঞ্জ-২ আসন থেকে তাকে আগামী সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। তাই আবরার হত্যা মামলার আসামিপক্ষের আইনজীবী হওয়া তার আদর্শের সঙ্গে যায় না বলে মনে করেন তারা।

এমন সমালোচনার মুখে আববার হত্যা মামলার আসামিপক্ষের আইনজীবী হিসেবে ভবিষ্যতে আর আইনি লড়াই না করার ঘোষণা দিয়েছেন শিশির মনির। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘হাইকোর্টে শহীদ আবরার ফাহাদের মামলার শুনানি শেষ। রায়ের জন্য অপেক্ষমাণ। বিস্তারিত ব্যাখ্যা দেওয়া সমীচীন হবে না। ’

তিনি লেখেন, ‘আমি আপনাদের আবেগ-অনুভূতির প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল। আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে, হাইকোর্টের রায় যাই হোক, আপিল বিভাগে কারও পক্ষে আমি এই মামলা পরিচালনা করব না ইনশাল্লাহ। বিষয়টি নিয়ে শহিদ আবরারের পরিবারের সাথেও আমি কথা বলব। আশা করি সবাই বিষয়টি সৌহার্দপূর্ণ দৃষ্টিতে দেখবেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

আবরার হত্যা মামলায় আসামিপক্ষে আর না লড়ার ঘোষণা শিশির মনিরের

আপডেট টাইম : ০৬:৩১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫