ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

সাবেক এমপি হেনরীর ৬৮ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ১১১ বার

২০ কোটি ৬২ লাখ ৩৬ হাজার ৭০২ টাকা থাকা সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর ৬৮ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দিয়েছেন।

এদিন দুদকের সহকারী পরিচালক মামলার তদন্ত কর্মকর্তা আসিফ আল মাহমুদ তার ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

গত ২২ ডিসেম্বর জান্নাত আরা হেনরী, তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদারের বিরুদ্ধে দুটি মামলা করে দুদক। এ মামলায় গত ১ জানুয়ারি তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে দুদক।পরে ৬ জানুয়ারি এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। বর্তমানে তিনি কারাগারে আছেন।

এর আগে গত ২৫ নভেম্বর জান্নাত আরা হেনরী, তার স্বামী শামীম তালুকদার ও মেয়ে মুনতাহা রিদায়ী লামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।

গত ১২ জানুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত হেনরীর ৫০ বিঘা জমি ও তার মালিকানাধীন ও স্বার্থ সংশ্লিষ্ট ১৬টি গাড়ি জব্দের আদেশ দেন। একই সঙ্গে তার ১৯টি ব্যাংক হিসাব ও তার চারটি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

সাবেক এমপি হেনরীর ৬৮ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

আপডেট টাইম : ০৭:২৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫