ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাদী আমার জীবনে একটা জাদুর মতন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • ৯৯ বার

প্রায়ই খবর শিরোনাম হচ্ছেন চিত্রনায়িকা পরীমণি ও তরুণ গায়ক শেখ সাদী। জোর গতিতে বইছে তাদের প্রেমের গুঞ্জন। আর দুজনের ‘প্রেম’র বিষয়টি উসকে দিচ্ছেন তারা নিজেরাই। একে-অপরকে নিয়ে ফেসবুক পোস্ট বা মন্তব্য যেন নেটিজেনদের কৌতূহল বাড়িয়ে দিচ্ছে কয়েকগুণ। শুধু তাই নয়, তাদের নানা কর্মকাণ্ড নিয়ে সিনেমা ও সংগীতাঙ্গনেও চলছে বেশ আলোচনা।

যদিও সম্পর্কের বিষয়টি নিয়ে সাদী’র ভাষ্য এমন- প্রেমের বিষয়টি নিছক গুঞ্জন। এটি হওয়ারও না। তবে দু’জনের মধ্যে বোঝাপড়াটা বেশ ভালো।

এবার পরীমণির কাছে প্রশ্ন রাখা হয়- শেখ সাদীর সঙ্গে তার সম্পর্কটা কী? উত্তরে এই চিত্রনায়িকা বলেন, ‘সাদী আমার জীবনে একটা জাদুর মতন! আমি মন খুলে যার সাথে নিজের কথাগুলো বলতে পারি। জীবনে খারাপ সময়ে যে পাশে থাকে, আগলে রাখে, সে তো জীবনের আশীর্বাদ হয়ে আসে। ও ঠিক তাই আমার কাছে।’

বলা দরকার, ছয় বছর আগে ‘ললনা’ শিরোনামের গান প্রকাশ করে নিজের কথা জানান দিয়েছিলেন তরুণ গায়ক শেখ সাদী। এরপর নিজের ইউটিউব চ্যানেলে প্রায়ই গান প্রকাশ করেছেন এই গায়ক। তবে আলোচনায় ছিলেন না খুব একটা।

এদিকে, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের মামলায় গত ২৭ জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমণি। ওদিন নায়িকার জামিনদার হন গায়ক শেখ সাদী। এর পর থেকেই আয়োচনায় তরুণ এই গায়ক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

সাদী আমার জীবনে একটা জাদুর মতন

আপডেট টাইম : ০৬:৩৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫