ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

অটোরিকশা চালক হত্যা সালমান-আনিসুল-দীপু মনিসহ রিমান্ডে ৬

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৫:২৪ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৯৮ বার

বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় অটোরিকশা চালক হাফিজুল শিকদার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, সাবেক বিচারপতি আবুল হোসেন শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং শ্রমিক লীগ নেতা গোলাম সারওয়ার পিন্টুর দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী অনিককে গুলি করে হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম ও সাবেক কাউন্সিলর রঞ্জন বিশ্বাসের দুই রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি. এম. ফারহান ইসতিয়াক শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন।

এদিন রিমান্ডকৃতদের মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রোর উত্তরের পরিদর্শক রিদুয়ানুল হক তাদের পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানিকালে আসামিদের কেরানীগঞ্জ কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ২০ জুলাই বাড্ডার প্রগতি সরণী এলাকায় যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন অটোরিকশা চালক হাফিজুল শিকদার (২৯)। ওই সময় বৈষম্যবিরোধী আন্দোলন দমনের জন্য আসামিদের ছোঁড়া গুলি হাফিজুলের বাম পাজরে লেগে ডান বগল দিয়ে বেরিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় গত ২১ আগস্ট তার পরিবার বাড্ডা থানায় মামলা করে।

এ ছাড়া গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হয়ে মহানগর দায়রা জজ কোর্টের সামনে আসলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অতর্কিত গুলিতে আহত হন অনিক। তাকে প্রথমে ন্যাশনাল মেডিক্যালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গত ২১ নভেম্বর ভুক্তভোগী নিজে বাদী ২৫৩ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

অটোরিকশা চালক হত্যা সালমান-আনিসুল-দীপু মনিসহ রিমান্ডে ৬

আপডেট টাইম : ০৬:৫৫:২৪ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫