ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন মামলায় সালমান-আনিসুল-পলকসহ গ্রেপ্তার ১০

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • ৭৮ বার

নতুন মামলায় গ্রেপ্তার সালমান-শাজাহান-পলকসহ ৬ জন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর বিভিন্ন থানার মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১০ জনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ আদেশ দেন।

শুনানির আগে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এরপর রাজধানীর পৃথক পৃথক থানার মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তারা।

এ সময় রাষ্ট্রপক্ষে মহানগর পিপি ওমর ফারুক ফারকী তাদের গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

গ্রেপ্তার দেখানো অপর আসামিরা হলেন- সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, দেশ টিভির ব্যাবস্থাপনা সম্পাদক আরিফ হাসান, সাংবাদিক ফারজানা রুপা, শাকিল আহমেদ ও সহকারী পুলিশ কমিশনার ইফতেখার মাহমুদ।

এর মধ্যে রাজধানীর যাত্রাবাড়ী থানার তিনটি ও সুত্রাপুর থানার একটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, যাত্রাবাড়ী থানার দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বাণিজ্যবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, যাত্রাবাড়ী থানার এক মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, যাত্রাবাড়ী থানার তিন মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, মিরপুর মডেল থানার এক মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, মিরপুর থানার এক মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, কোতোয়ালি থানার এক মামলায় দেশ টিভির ব্যাবস্থাপনা সম্পাদক আরিফ হাসান, মিরপুর থানার এক মামলায় সাংবাদিক ফারজানা রুপা, মিরপুর থানার এক মামলায় শাকিল আহমেদ, কাফরুল থানার এক মামলায় সহকারী পুলিশ কমিশনার ইফতেখার মাহমুদকে গ্রেপ্তার দেখানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নতুন মামলায় সালমান-আনিসুল-পলকসহ গ্রেপ্তার ১০

আপডেট টাইম : ০৮:০০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫