ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মানবতাবিরোধী অপরাধ মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি পেছাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • ৮৩ বার

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে আগামী ২০ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আজ বৃহস্পতিবার এ তারিখ ধার্য করেন।

এর আগে ৯ জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ রিভিউ শুনানির জন্য আজকের দিন রাখেন। এর ধারাবাহিকতায় আবেদনটি আজ শুনানির জন্য কার্যতালিকায় ৩ নম্বর ক্রমিকে ওঠে।

সকাল পৌনে ১০টার দিকে আদালতের কার্যক্রম শুরু হলে রিভিউ আবেদনের বিষয়টি উত্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুর রাজ্জাক। তখন আদালত বলেন, ২০ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য রাখা হলো।

জ্যেষ্ঠ আইনজীবী আবদুর রাজ্জাকের সঙ্গে ছিলেন আইনজীবী এহসান এ সিদ্দিক, ইমরান এ সিদ্দিক ও মোহাম্মদ শিশির মনির।

এর আগে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন। এই রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি আপিল করেন আজহারুল।

এই আপিলের ওপর শুনানি শেষে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রেখে ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ রায় দেন। ২০২০ সালের ১৫ মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।

পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তা পুনর্বিবেচনা চেয়ে ২০২০ সালের ১৯ জুলাই আপিল বিভাগে আবেদন করেন তিনি। এই পুনর্বিবেচনার আবেদন শুনানির জন্য আজ বৃহস্পতিবার আগামী ২০ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করা হলো। আজহারুল কাশিমপুর কারাগারে আছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মানবতাবিরোধী অপরাধ মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি পেছাল

আপডেট টাইম : ০৬:২৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫