ঢাকা ১০:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

তবুও নিজেদের ফেভারিট বলছেন না মাশরাফি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০১৬
  • ৩৫৮ বার

ইংল্যান্ডের বিপক্ষে গত পাঁচবারের মুখোমুখি লড়াইয়ে তিনবারই জিতেছে টাইগাররা। শেষবার বাংলাদেশ ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল অ্যাডিলেডে ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে। যেটিতে টাইগাররা জিতেছিল ১৫ রানের ব্যবধানে।

এতো গেল মুখিমুখি লড়াইয়ের কথা। সাম্প্রতিক পারফরম্যান্সেও ইংলিশদের কোনো অংশে কম যায় না বাংলাদেশ। সমান সমান। ২০১৫ থেকে এখন পর্যন্ত তারা খেলেছে ৪১টি ম্যাচ। যার মধ্যে জয় ২১টি ম্যাচে। অন্যদিকে বাংলাদেশ খেলেছে ২১ ম্যাচ, যার ১৫টিতে জিতেছে টাইগাররা। এছাড়া ঘরের মাঠে টানা ৬টি সিরিজ জয়ের পর ইংল্যান্ডের বিপক্ষে পুরো আত্মবিশ্বাস নিয়েই নামছে বাংলাদেশ।

তবুও ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের ফেভারিট মানছেন না মাশরাফি। বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন, নিজেদের ফেভারিট বলা কঠিন। আশা করছি ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে। আমরা সেটির জন্য প্রস্তুত।’

সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজে কী হয়েছে তা নিয়েও ভাবছেন না টাইগার অধিনায়ক, ‘নতুন সিরিজ, এখান নতুন শুরুর চিন্তাই করি। সাম্প্রতিক সময়ের কথা ধরলে আমরা বিশ্বের সেরা দলগুলির একটির সঙ্গে খেলতে যাচ্ছি। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সেরার মধ্যে আছে। কাজটা সহজ হবে না। তবে আমরা আত্মবিশ্বাসী। চাপ না নিয়ে খেলতে পারলে ভালো ফল সম্ভব।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

তবুও নিজেদের ফেভারিট বলছেন না মাশরাফি

আপডেট টাইম : ০১:০৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০১৬