ঢাকা ১১:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

জাতির জনক’ শব্দ বিলুপ্তি চেয়ে হাইকোর্টে রিট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • ১০৪ বার

জাতির জনক শব্দ বিলুপ্তি চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।আজ রবিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি দায়ের করা হয়। নরসিংদীর বাসিন্দা আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া জনস্বার্থে এ রিট দায়ের করেন।

রিটকারী বলেন, ‘একক ব্যক্তি কোনো দেশ স্বাধীন করতে পারেন না। তাই জনস্বার্থে ৯৩ শতাংশ মুসলিম অধ্যুষিত দেশে জাতির জনক বা পিতার স্থলে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতাদের তথা ফাউন্ডিং ফাদারসের সঠিক তালিকা প্রণয়ন করতে হবে। এ ছাড়াও সংবিধানের অনুচ্ছেদ ৪ক বিলুপ্তি, গণমাধ্যম ও পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরা, স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বিকৃতিকারীদের শাস্তি প্রদান করতে কমিশন গঠন, এসবের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে তথা স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা পরিষ্কারভাবে গণমাধ্যম ও পাঠ্যপুস্তকে তুলে ধরার নির্দেশনা দেওয়ার লক্ষ্যে জনস্বার্থে রিট আবেদনটি দাখিল করা হয়েছে।’

প্রসঙ্গত, ১৯৭১ সালের ৩ মার্চ ছাত্র জনতার ঐতিহাসিক সমাবেশে শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির জনক’ নামে ভূষিত করেন তৎকালীন ডাকসু ভিপি আ স ম আবদুর রব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

জাতির জনক’ শব্দ বিলুপ্তি চেয়ে হাইকোর্টে রিট

আপডেট টাইম : ০৬:০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫