ঢাকা ১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গুম করলাম, এখন এমন করলে হবে’ ইসলামাবাদে পাকিস্তান ও বাংলাদেশের স্পিকারের বৈঠক, সম্পর্ক জোরদারের অঙ্গীকার বিশ্বজুড়ে কৃষি খাতে এআই ব্যবহারে কে কোথায় দাঁড়িয়ে ইমানের ৫৫তম শাখা: বাবা-মায়ের সঙ্গে সদাচার বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী ছেলের সঙ্গে জলকেলিতে অপু বিশ্বাস সৌদির রাজধানীতে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ ম্যানেজিং কমিটির সভাপতির হতে লাগবে স্নাতক বা সমমানের ডিগ্রি ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় জীবিকা ও নিরাপত্তাকে গুরুত্ব দেওয়ার তাগিদ গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

দূর-দূরান্তে মাইক বসিয়ে গভীর রাত পর্যন্ত মানুষদের কষ্ট দেওয়া উচিত নয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • ১৩৬ বার

দূর-দূরান্তে মাইক বসিয়ে মানুষকে ওয়াজ শুনতে বাধ্য করার অধিকার কে দিয়েছে, এমন প্রশ্ন করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী।আজ রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশ্ন করেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘তাফসির মাহফিলের মাইকগুলো যথাসম্ভব প্যান্ডেলের ভেতরেই রাখুন। আগ্রহী শ্রোতারা সেখানে বসেই তাফসির শুনবেন। শ্রোতাদের সুবিধার্থে উন্নত সাউন্ড সিস্টেম নিশ্চিত করুন। বিশেষ করে শহরের ভেতরকার মাহফিলগুলোতে দূর-দূরান্তে মাইক বসিয়ে গভীর রাত পর্যন্ত আলোচনা করে—অসুস্থ, বৃদ্ধ, শিশু, অমুসলিম ও ঘুমন্ত মানুষদের কষ্ট দেয়া আমাদের জন্য উচিত নয়। আর তাদেরকে এ আলোচনা শুনতে বাধ্য করার অধিকারই আমাদের কে দিয়েছে?’

তিনি আরও লেখেন, ‘এভাবে চলতে থাকলে, চিরায়ত এই দ্বীনি ঐতিহ্যের মাহফিলগুলো আধুনিক সমাজে তার আবেদন হারাবে। দয়া করে ইসলামি প্রোগ্রামগুলোকে বিতর্কিত করা থেকে বিরত থাকুন।’

মিজানুর রহমান আজহারী লেখেন, ‘আমাদের কোন আচরণে বা কার্যক্রমে বিরক্ত হয়ে কেউ যদি ইসলামের ব্যাপারে বিরূপ মনোভাব পোষণ করে, তার পুরো দায়ভার আমাদের, ইসলাম ধর্মের নয়। ইসলাম চিরসুন্দর, চির-আধুনিক। ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলার দায়িত্ব আমার, আপনার, আমাদের সকলের।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গুম করলাম, এখন এমন করলে হবে’

দূর-দূরান্তে মাইক বসিয়ে গভীর রাত পর্যন্ত মানুষদের কষ্ট দেওয়া উচিত নয়

আপডেট টাইম : ০৫:৫১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫