ঢাকা ১২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • ১৫৯ বার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ৯৩ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন করেছেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট নুপুর আখতার। আজ রবিবার ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এ মামলার আবেদন করেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রেখেছেন।

আরও যাদের আসামি করার আবেদন করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন- ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, আসাদুজ্জামান খান কামাল, হাসানুল হক ইনু, আনিসুল হক, মোহাম্মদ এ আরাফাত, ফজলে নূর তাপস, শেখ ফজলুল করিম সেলিম, শেখ হেলাল উদ্দিন, নসরুল হামিদ বিপু, জুনায়েদ আহমেদ পলক, মাইনুল হোসেন খান নিখিল, হারুন অর রশিদ, বিপ্লব কুমার সরকার।

মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট বিকেল তিনটার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ভুক্তভোগী নুপুর আখতার অংশ নেন। এ সময় হত্যার উদ্দেশ্যে গুলি করলে তার বাম হাতে একটি গুলি এবং মাথায় আরেকটি গুলি লাগে। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হয়।

পরে তিনি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হুমকিতে চিকিৎসা না করে ফেরত যেতে হয়। অতঃপর তিনি বাধ্য হয়ে স্থানীয় চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করতে থাকেন। পরবর্তী সময়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে মাথার এক্স-রে করেন। পরে চিকিৎসক রিপোর্ট দেখে তাকে অপারেশন করতে বলেন। গত ১৭ ডিসেম্বর অপারেশন করে তার মাথা থেকে গুলির বিচ্ছিন্ন অংশ বের করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন

আপডেট টাইম : ০৬:৪৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫