ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

তামিমকে ধন্যবাদ জানাল বিসিবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • ৯০ বার

আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরত্বটা বেড়ে গিয়েছিল অনেক। সেই দূরত্বটা ঘোচানোর সুযোগ ছিল তামিম ইকবালের সামনে। চাইলেই থাকতে পারতেন আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির দলে। তবে সে পথে হাঁটেননি তামিম। জানিয়ে দিলেন বিদায়। আন্তর্জাতিক ক্রিকেট অধ্যায় শেষ হলো বাংলাদেশের অন্যতম সেরা ওপেনারের। তামিমের এমন সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন বিসিবিপ্রধান ফারুক আহমেদও।

তিন ফরম্যাট মিলিয়ে ১৫ হাজারের বেশি রানের মালিক তামিমকে নিয়ে বিসিবিপ্রধান একটি গণমাধ্যমকে বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম তামিম আরও কিছুদিন খেলুক। কিন্তু নিজের অবস্থা সম্পর্কে সেই সবচেয়ে ভালো জানে। বাংলাদেশের ক্রিকেটকে দীর্ঘদিন ধরে সার্ভিস দিয়ে গেছে তামিম। অনেক ম্যাচ আমাদের জিতিয়েছে। বোর্ড সভাপতি হিসেবে আমি তার এই সিদ্ধান্তকে সম্মান জানাই।’

এর আগে বিসিবিপ্রধান তামিমকে বোর্ডে যুক্ত হওয়ার ইঙ্গিতও দিয়েছিলেন। ক্রিকেট থেকে অবসর নেওয়া তামিমের সামনে এখন তাই সেই সুযোগ আছে। তবে তামিম আপাতত সে পথে হাঁটবেন কিনা সেটা অবশ্য নিশ্চিত নয়।

কেননা, বর্তমানে বিপিএল খেলছেন তামিম। এরপর হয়তো আরও কিছু দিন ঘরোয়া ক্রিকেট খেলতে চাইবেন তিনি। তাছাড়া ধারাভাষ্য নিয়েও ব্যাপক কৌতূহল আছে তার মধ্যে। এরইমধ্যে আন্তর্জাতিক ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে অভিষেকও হয়ে গেছে তামিমের। তাই বোর্ডের সঙ্গে যুক্ত না হলে ধারাভাষ্যকার হিসেবেও ক্যারিয়ার গড়তে পারেন তামিম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

তামিমকে ধন্যবাদ জানাল বিসিবি

আপডেট টাইম : ০৫:১৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫