ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

নতুন মামলায় কামরুল-পলকসহ গ্রেপ্তার ৫

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৮:৫০ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • ১৭৫ বার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর বিভিন্ন থানার পৃথক নতুন মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ পাঁচজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান গ্রেপ্তার দেখানোর এই আদেশ দেন। গ্রেপ্তার দেখানো অন্যরা হলেন-যুবলীগ নেতা নজরুল ইসলাম কবিরাজ ও আবুল হোসেন।

এদিন সকাল ৯টার দিকে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

মামলাগুলোর মধ্যে লালবাগ থানার মোহাম্মদ আলী হত্যা মামলায় কামরুল ইসলাম, আবুল হোসেন ও নজরুল ইসলাম কবিরাজকে একই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় নজরুল ইসলামের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। একই আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

রাজধানীর ভাষানটেক থানার হত্যা মামলায় আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও কাফরুল থানার সাইবার নিরাপত্তা আইনের মামলায় পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া যাত্রাবাড়ী থানার মো. সাব্বির হাওলাদার হত্যা মামলায় সাবেক আইজিপি মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

নতুন মামলায় কামরুল-পলকসহ গ্রেপ্তার ৫

আপডেট টাইম : ০৬:৫৮:৫০ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫