ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তরুণীকে মদের বারে ডেকে নিয়ে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প নিয়ে সুসংবাদ দিলেন পানি সম্পদমন্ত্রী হরমুজ প্রণালিতে বাড়ছে জাহাজ চলাচল প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

আজ নিয়ে আসুন আরো ত্যানা প্যাঁচাই: শাওন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০১৬
  • ৩৮৫ বার

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এর জনপ্রিয় নাটক ‘আজ রবিবার’ হিন্দি ভাষায় ডাবিং করে স্টার প্লাস চ্যানেলে প্রচার হচ্ছে। শুরুতে বলা হয়েছিল, স্টার প্লাস চ্যানেলের মাধ্যমে বিশ্বের ১৫০টি দেশে প্রচার হবে ‘আজ রবিবার’, এমন খবরে সবাই খুব খুশি হলেও এর রেশ কাটতে সময় লাগেনি। কারণ প্রচার শুরু হলে দেখা গেছে, স্টার প্লাসের নেটওয়ার্কের অধীনে থাকা ১৫০টি দেশে নয়, কেবল বাংলাদেশের দর্শকরাই দেখতে পাচ্ছেন নাটকটি। বিষয়টি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

অনুসন্ধানে জানা গেছে, নাটকটি ভারতের দর্শক প্রচার হচ্ছে না। তবে ভারত ছাড়া এটি এশিয়ার প্রায় সব দেশেই সপ্তাহে শুক্র ও শনিবার রাত সাড়ে ১১টায় সম্প্রচার হচ্ছে।

ভারতের সব স্যাটেলাইট চ্যানেলই দুটো ফিডে সম্প্রচার হয়। মূলটি ভারত থেকে, অন্যটি সিঙ্গাপুর। সিঙ্গাপুর থেকে যা প্রচার হয়, তা দেশ-মহাদেশভিত্তিক বাছাইকৃত অনুষ্ঠান দিয়ে সাজানো থাকে। সেখানে ভারতের বিজ্ঞাপন এবং অনুষ্ঠান তুলনামূলক কম প্রচার হয়। এসব অনুষ্ঠান ভারতের দর্শক দেখতে পান না। ‘টুডে ইজ সানডে’ সিঙ্গাপুর ফিড থেকে এশিয়া অঞ্চলের অংশ হিসেবে প্রচার হচ্ছে এবং সেটি বাংলাদেশ কিংবা বাঙালিদের জন্য নয়।
স্টার প্লাসের একটি সূত্র বলছে, নাটকটি প্রচারের মূল লক্ষ্য এশিয়ার বিভিন্ন অঞ্চলের প্রবাসী, বিশেষ করে ‘নন রেসিডেন্ট ইন্ডিয়ান (এনআরআই)’ এবং ‘পারসন অব ইন্ডিয়ান অরিজিন (পিআইও)’ দের কাছে বাংলাদেশের নন্দিত লেখক-নির্মাতার জনপ্রিয় কাজটি তুলে ধরার জন্যই এই উদ্যোগ।

ভারতে নাটকটি প্রচার না হওয়ায় দেশজুড়ে চলা সমালোচনা প্রসঙ্গে এবার মুখ খুললেন হুমায়ূন আহমেদ এর স্ত্রী মেহের আফরোজ শাওন। নিজের ফেসবুক ওয়ালে তিনি একটি স্ট্যাটাসের মাধ্যমে হিন্দিতে ‘আজ রবিবার’এর প্রচারণা নিয়ে বিস্তারিত বলেন।
পাঠকদের জন্য তাঁর স্ট্যাটাসটি হুবহু দেয়া হলো:

‘আজ রবিবার বনাম টুডে ইজ সানডে’। কিছু প্রশ্ন এবং আমি…
বেশ কিছুদিন আগে চ্যানেল আই কর্তৃপক্ষের ফোন- ‘বাংলাদেশের নাটক ভারতীয় চ্যানেলে প্রচার সংক্রান্ত আলোচনায় তারা (স্টার প্লাস) বলেছে আমরা কী তাদের আজ রবিবার নাটকটি দিতে পারি? ভাবি (চ্যানেল আইয়ের প্রায় সবাই আমাকে তাই সম্বোধন করে) আমরা ‘আজ রবিবার’ নাটকটি তাদের চ্যানেলে প্রচার করবার সিদ্ধান্ত নিয়েছি’।
(সত্যি বলছি… আমি আনন্দিত হয়েছিলাম, আমার মন কলুষিত নয়;) এবং আমি এখনো নিরানন্দে নেই…)
প্রচারের দিন ঘনিয়ে আসার কাছাকাছি সময়ে সমগ্র প্রচার মাধ্যমের সংশ্লিষ্ট সাংবাদিকদের প্রশ্ন- ‘১৫০টির মত দেশে ‘আজ রবিবার’ প্রদর্শিত হবে, আপনার অনুভিতি কি?’

অতিরিক্ত অনুভূতিশীল প্রশ্নে আরও অনুভূতিশীল আমি কিন্তু ১৫০টি দেশের হিন্দি ভাষাভাষী দর্শকের ‘আজ রবিবার’ দেখানোর আনন্দে আনন্দিত উত্তর দেবার পাশাপাশি আমার অস্বস্তির কথাও ব্যক্ত করেছিলাম এই বলে যে- ‘আমি একটু অস্বস্তিতে ভুগছি যে আমার, শীলা আহমেদের কিংবা আলী যাকের, আবুল হায়াতের মত শিল্পীদের মুখে হিন্দি কেমন শোনাবে তাই ভাবছি!’ কোনো নাটক বা ছবি যখন খুব জনপ্রিয়তা পায়, তখন সেটা বিশ্বের অন্যান্য ভাষাতেও অনূদিত হয়ে প্রচারিত হয়। এখানে লজ্জার কিছুতো নেইই, বরং গর্বের অনেক কিছু আছে। বিশ্বের প্রতিটি দেশে একে অর্জন হিসেবেই দেখা হয়। ‘থ্রি ইডিয়টস’ যখন বিশ্বের প্রায় কয়েকশো ভাষায় অনূদিত হয়ে প্রচারিত হয়, তখন নির্মাতা বা আমির খানের জাত যায় না। সুতরাং ‘আজ রবিবার’ হিন্দিতে প্রচার হলে আমাদের জাত যাবে এমনটি ভাবিনি। শুধু ‘ডাবিং ভালো না হলে কি হবে এমন আশঙ্কাই মনটাকে কুড়ে খাচ্ছিল।

প্রচারের কয়েক ঘণ্টা আগে নিশ্চিত হলাম নাটকটি ভারতে দেখানো না হলেও এশিয়ার যে কয়টি দেশে প্রবাসী ভারতীয়রা (এনআরআই- নন রেসিডেন্ট ইন্ডিয়ান) আছেন তারা সবাই দেখতে পারবেন। অর্থাৎ স্টার প্লাসের আন্তর্জাতিক ফিড থেকে বাংলাদেশ ছাড়াও মালয়শিয়া, ইন্দোনেশিয়া, চীন, জাপান, ফিজি, থাইল্যান্ড, উত্তর এবং দক্ষিণ কোরিয়া, ক্যাম্বডিয়া, ফিলিপাইন, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, মায়ানমার, মধ্যপ্রাচ্যসহ এশিয়ার বেশ কয়েকটি দেশের দর্শকরা দেখতে পাবেন। না, আমি খুব একটা দুঃখিত বা বিচলিত হইনি। কারণ উপরে উল্লেখিত দেশগুলোতে কয়েক কোটি প্রবাসী ভারতীয় থাকেন যাদের বিনোদনের প্রিয় মাধ্যম স্টার প্লাস। তারাই হিন্দিতে অনূদিত ‘আজ রবিবার’র টার্গেট অডিয়েন্স।

এখন অনেকের প্রশ্ন…
১. ভারতেই যদি প্রচার না হল তা হলে হিন্দিতে ডাবিং কেন..?
আমার উত্তর : ভাইরে এই হিন্দি ভার্সনের টার্গেট অডিয়েন্স কারা একটু আগেই লিখেছি। বাংলাদেশি দর্শকদের জন্য বাংলা নাটকটি তো ডিভিডি এবং ইউটিউবে আছেই। বাংলাদেশিরা স্টার প্লাসে না দেখলেই কি?
২. এটা আবার বাংলাদেশি চ্যানেলে বাংলায়ই তো প্রচার করা যেতো। তা করা হল না কেন?
আমার উত্তর : বেশ কয়েকবার প্রচার হয়েছে। আপনারা চাইলে আরও অনেকবার হবে।
৩. ছি: ছি: ছি:। স্টার প্লাসের দর্শক বাড়ানোর এবং বাংলাদেশিদের হিন্দি শেখানোর দায়িত্ব নিলো ‘আজ রবিবার’?
আমার উত্তর : ‘আজ রবিবার’ না থাকলে এই সময়ে কেউ স্টার প্লাস দেখতেন না? তাই কি?
৪. ১৫০টি দেশ বলেছিলেন কিন্তু ভারতে নাই, আমেরিকাতে নাই, অস্ট্রেলিয়াতে নাই কেন?
আমার উত্তর : হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। আমার জানার ভুল ছিল। সবার কাছে মুখে মুখে শুনেছিলাম ১৫০টি দেশের কথা। আদতে উপরে উল্লেখিত প্রায় ২০টির মত দেশের বসবাসকারী ভারতীয়রা দেখবেন এই নাটকটি। তবে এই নাটকের দর্শক রেসপন্স ভালো থাকলে স্টার প্লাস তাদের ভারত জোনেও পর্যায়ক্রমে বাংলাদেশের নাটক প্রচার করবে (তথ্যসূত্রঃ চ্যানেল আই)।’

সবশেষে কিছুটা বিরক্তি প্রকাশ করেই শাওন লিখেছেন, ‘আসেন ভাই আমরা আরও ত্যানা প্যাঁচাই…’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তরুণীকে মদের বারে ডেকে নিয়ে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে

আজ নিয়ে আসুন আরো ত্যানা প্যাঁচাই: শাওন

আপডেট টাইম : ১২:৪৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০১৬