ঢাকা ১০:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

সেই মাশরাফি ভক্তকে ছেড়ে দিয়েছে পুলিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০১৬
  • ৩৭৯ বার

সেই অতি মাশরাফি ভক্ত মেহেদী হাসান সৈকতকে ছেড়ে দিয়েছে পুলিশ। শুধু সৈকত নয়, পুলিশ আটক করেছিলো সৈকতের তিন বন্ধুকেও। কিন্তু কারও বিরুদ্ধে কোনোরকম অভিযোগ প্রমাণ হওয়ায় তাদের সবাইকে রবিবার সন্ধ্যার পর ছেড়ে দিয়েছে মিরপুর থানা পুলিশ। ঢাকা মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করেন।

শনিবার বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার ম্যাচের আফগানিস্তান ইনিংসের ২৯তম ওভারের ঘটনা। বোলিং করছিলেন তাসকিন আহমেদ। এসময় হঠাৎ করেই গ্র্যান্ড স্ট্যান্ড থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়ে মাঠের মধ্যে প্রবেশ করেন মেহেদী হাসান নামের ওই মাশরাফি ভক্ত। মাঠের মধ্যে গিয়ে জড়িয়ে ধরেন অধিনায়ক মাশরাফিকে।

মেহেদী হাসান মাঠে প্রবেশ করার সাথে সাথে তার পেছন পেছন নিরাপত্তা কর্মকর্তারা ছুটে আসেন। ভক্তকে পুলিশের হাত থেকে বাঁচাতে মাশরাফি চেষ্টা করেন। সবাইকে হাত দিয়ে সরিয়ে দেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। তাকে নিয়ে যাওয়া হয় মিরপুর থানায়। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়।

দর্শকের মাঠে ঢুকে পড়ার বিষয়টি নিয়ে অনেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে কীভাবে ওই দর্শক মাঠে ঢুকে গেল?

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সেই মাশরাফি ভক্তকে ছেড়ে দিয়েছে পুলিশ

আপডেট টাইম : ১১:৫২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০১৬