ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৫০ বিচারকের ভারতে প্রশিক্ষণে যাওয়ার অনুমতি বাতিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৯:২২ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • ১০৯ বার

ভারতে প্রশিক্ষণের অনুমতি দিয়ে বিচার বিভাগের ৫০ জন কর্মকর্তার নামে প্রজ্ঞাপন জারি হলেও তা বাতিল করেছে সরকার। আগের জারি করা প্রজ্ঞাপনটি বাতিল করে আজ রবিবার অফিস আদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়।

আইন মন্ত্রণালয়ের উপসচিব (প্রশিক্ষণ) ড. আবুল হাসানাত স্বাক্ষরিত আদেশে বলা হয়, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনার প্রেক্ষিতে ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ভূপাল এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি প্রদানপূর্বক প্রজ্ঞাপন জারি করা হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক উক্ত প্রজ্ঞাপনটি আজ বাতিল করা হলো।’

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং একটি স্টেট জুডিশিয়াল একাডেমিতে আগামী ১০-২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে বিচার বিভাগের ৫০ জন কর্মকর্তাকে অংশগ্রহণের অনুমতি দিয়ে গত ৩০ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করেছিল আইন মন্ত্রণালয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৫০ বিচারকের ভারতে প্রশিক্ষণে যাওয়ার অনুমতি বাতিল

আপডেট টাইম : ০৫:৩৯:২২ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫