ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কৃষি ব্যাংকের সাবেক কর্মচারী সিবিএ নেতাকে হত্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • ১৬৯ বার

রাজধানীর মতিঝিলে কৃষি ব্যাংকের সাবেক কর্মচারী সিবিএ’র নেতা আব্দুল হালিম (৬৩) কে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ছবির আহামেদ এর ছেলে আব্দুল হালিম বাংলাদেশ কৃষি ব্যাংকের পিয়ন (অব:) ও বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) এর সভাপতি ছিলেন।

গতকাল বুধবার রাতে মতিঝিলের বিমান অফিসের সামনে এ ঘটনা ঘটে।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব কুমার সিং নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছেন।

তিনি তার সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেছেন, বুধবার রাতে পুরাতন কলিগদের সাথে পূর্বের বিরোধের জের সংক্রান্ত বিষয়ে ধস্তাধস্তির একপর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ঢামেক হাসপাতাল নেওয়া হয়। সেখানকার চিকিৎসক ১ টা ৪০ মিনিটের তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক মর্গে নিহতের ছেলে ফয়সাল বলেন, ‘তার বাবা কৃষি ব্যাংকের (অব:) পিয়ন ছিলেন। ২০১৪ সাল থেকে বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) এর সভাপতি ছিলেন তিনি। এছাড়াও তিনি বোয়ালখালির উপজেলার বিএনপি যুগ্ন আহ্বায়ক ছিলেন।’

তিনি বলেন, ‘তাদের কর্মচারী ইউনিয়নের পদসহ নানা বিষয় নিয়ে একই প্রতিষ্ঠানের কর্মচারী ও ইউনিয়নের সদস্য ফয়েজ উদ্দিন, মিরাজ হোসেন, সাহেদ, সাইফুলদের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত অক্টোবর মাসে থানায় জিডিও করেছিলেন বাবা।’

তিনি আরও বলেন, ‘গত মঙ্গলবার রাতে তিনি (আব্দুল হালিম) ঢাকায় যান, বুধবার সকালে সেখানে একটি হোটেলে উঠেন। পরে সংবাদ পাই আমার বাবাকে তার অফিস কলিগরা মারধর করে হত্যা করেছেন।’

এদিকে ইউনিয়নের সেক্রেটারি নাসিম আহামেদ বলেন, ‘২০১৪ সালে নির্বাচিত সভাপতি ছিলেন হালিম ভাই। আর আমি ছিলাম সাধারন সম্পাদক। এরপর আর কোনো নির্বাচন হয়নি। গত ৫ আগস্ট-এর পর হঠাৎ করে ফয়েজ উদ্দিনকে সভাপতি ও মিরাজ হোসেন সাধারণ সম্পাদক পদ নিয়ে বিনা নিবার্চনে মনগড়া কমিটি বানিয়ে আমাদের ইউনিয়ন অফিস দখল করে রাখে। আমরা এ বিষয়ে মামলা করেছি। আদালত তাদের নোটিশ দিয়ে কৈফিয়ত চেয়েছে। এসব নিয়ে বিরোধ চলছিল। এছাড়াও হালিম ভাইকে এর আগে ঐ লোকেরাই হুমকি দিয়েছিলেন। ভাই থানায় জিডিও করেছিলেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কৃষি ব্যাংকের সাবেক কর্মচারী সিবিএ নেতাকে হত্যা

আপডেট টাইম : ০৬:২০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪